Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
০৬ সেপ্টেম্বর, ২০২৬
০৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৫২
হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
বিদিশা এরশাদ। ছবি: সংগৃহীত

প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে তার মুক্তিতে আর আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিদিশার আইনজীবী।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার হাইকোর্টের বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. রাফিজুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে বিদিশার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ফজলুর রহমান খান ও অ্যাডভোকেট মাসুদ মিয়া।

এর আগে প্রতারণায় মামলায় ২ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি বিদিশা সিদ্দিককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠান বিচারিক আদালত। গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর গুলশান এলাকা থেকে বিদিশাকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা একটি মামলায় গত ২০ মে বিদিশাকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ডSarah

২০০৮ সালের ২ ফেব্রুয়ারি ঢাকার পল্লবীর ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার গুলশান থানায় মামলাটি করেন।

মামলার বিবরণ অনুযায়ী, বারিধারায় একটি ফ্ল্যাটের জন্য ২০০১ সালের ১০ জুলাই বিদিশাকে ৭৫ লাখ টাকা দেন মোশাররফ। ফ্ল্যাটটি ২০০২ সালের ১০ জুলাই হস্তান্তরের কথা ছিল।

তবে কয়েক বছর পার হলেও ফ্ল্যাটটি হস্তান্তর করা হয়নি বলে অভিযোগে বলা হয়েছে।

পরে ২০০৫ সালের ৯ ফেব্রুয়ারি বিদিশা ৭২ লাখ টাকার একটি চেক দেন বলে অভিযোগ করা হয়। তবে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি প্রত্যাখ্যাত হয়।

অভিযোগকারী আরও বলেন, টাকা ফেরত দেওয়া বা ফ্ল্যাট হস্তান্তর না করে বিদিশা বিভিন্ন অজুহাতে বিষয়টি বিলম্বিত করতে থাকেন। এক পর্যায়ে অভিযোগকারীকে হত্যার হুমকি দেন বলেও অভিযোগ করা হয়।

বিষয়: জামিনবিদিশাআদালতহাইকোর্টআইন–আদালত
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

  • ২

    জহির রায়হানের জীবনের মতোই অসম্পূর্ণ তার স্বপ্নটি

  • ৩

    ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন

  • ৪

    বিদেশের মাটিতে জাতীয় দলের খেলা দেখার সুযোগ পেলেন মেঘনাদপুরের শাহরিয়ার

  • ৫

    লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

    ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি

    রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার বেলা ১টায় রাষ্ট্রপতিকে বহনকারী হেলিকপ্টারটি ঠাকুরগাঁও মোহাম্মদ আলী স্টেডিয়ামে অবতরণ করে।

  • ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন

    ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের দূতদের সঙ্গে ‘অত্যন্ত ফলপ্রসূ’ আলোচনা হয়েছে: ক্রেমলিন

    পুতিনের সহযোগী ইউরি উশাকভ বলেন, “সামগ্রিকভাবে বলা যায়, আলোচনা সময়োপযোগী এবং উভয় পক্ষের জন্য অত্যন্ত ফলপ্রসূ হয়েছে,”

  • কেন্দ্রীয় কারাগারের হাজতি ও কয়েদির ঢামেকে মৃত্যু

    কেন্দ্রীয় কারাগারের হাজতি ও কয়েদির ঢামেকে মৃত্যু

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের আবুল বাশার (৫৪) নামে এক হাজতি ও আব্দুল কাইয়ুম (৬২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। আজ রোববার সকালের দিকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

  • মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

    মিশরে মাদক মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড

    মাদক মামলায় মিশরের টিভি উপস্থাপিকা সারাহ খলিফাসহ ১২ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। তাদের বিরুদ্ধে সংঘবদ্ধ অপরাধী চক্র গঠন করে কৃত্রিম মাদক তৈরি ও পাচারের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।