Advertisement

২৬ ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: হাইকোর্টে রিট

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

২৬ ব্র্যান্ডের টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: হাইকোর্টে রিট

দেশের বাজারে প্রচলিত ৩৪টি ব্র্যান্ডের টুথপেস্টের ওপর পরিচালিত গবেষণায় ২৬টি পণ্যে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হওয়ার পর বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এ রিট করেন।

রিট আবেদনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব, বাণিজ্য সচিব, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডিও) পরিচালিত সাম্প্রতিক গবেষণার ওপর ভিত্তি করে এ আইনি পদক্ষেপ নেওয়া হয়।

Advertisement

গবেষণার তথ্য অনুযায়ী, সংগৃহীত ৩৪টি নমুনার মধ্যে ৭৬ দশমিক ৫ শতাংশ অর্থাৎ ২৬টিতে প্রতি ১০০ গ্রামে ২০ থেকে ৩২০টি পর্যন্ত মাইক্রোপ্লাস্টিক কণা পাওয়া গেছে। শিশুদের উপযোগী বিশেষ ছয়টি টুথপেস্টের মধ্যে চারটিতেই এ ধরনের ক্ষতিকর কণা শনাক্ত হয়েছে।