Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন স্ত্রীর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ১৫: ১৬
ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের আবেদন স্ত্রীর

অনশনরত ভারতীয় অধিকারকর্মী সোনম ওয়াংচুককে সরকারি হাসপাতাল থেকে বেসরকারি হাসপাতালে স্থানান্তরের অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন তার স্ত্রী। তার অভিযোগ, ওয়াংচুককে “অবৈধভাবে আটক” করে রাখা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো বলেন, “বারবার অনুরোধ করা সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দিচ্ছে না এবং আমাদের পছন্দের কোনো বেসরকারি হাসপাতালে স্থানান্তরেরও অনুমতি দিচ্ছে না।”

নিরাপত্তা বাহিনীর সদস্যরা ওয়াংচুকের ইচ্ছার বিরুদ্ধে শনিবার তাকে রাষ্ট্র পরিচালিত সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়ার একদিন পর তিনি এ মন্তব্য করেন।

Advertisement
Advertisement
Advertisement

রোববার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওয়াংচুকের গুরুত্বপূর্ণ শারীরিক সূচক (ভাইটাল প্যারামিটার) স্থিতিশীল রয়েছে। তবে তার রক্তের কিছু পরীক্ষার ফলাফল এখনো “সামান্য অস্বাভাবিক” এবং তার ধারাবাহিক চিকিৎসা ও সার্বক্ষণিক পর্যবেক্ষণ প্রয়োজন। এ বিষয়ে মন্তব্য জানতে হাসপাতাল ও হাসপাতালের পরিচালকের কার্যালয়ে ফোন করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

সোনম ওয়াংচুককে জোর করে হাসপাতালে নিয়ে গেল দিল্লি পুলিশthumbnailbee_r2ZbnnPqFBQ_hq (1)

৫৯ বছর বয়সী ওয়াংচুক ২৮ জুন থেকে অনশন করছেন। তিনি ভারতের তরুণদের গঠিত ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতি সংহতি জানিয়ে এ অনশন শুরু করেন। দলটি মে মাসে অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায়, যা লাখো শিক্ষার্থীকে প্রভাবিত করেছে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করছে।

এই আন্দোলনটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিরল এক প্রকাশ্য চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে এবং সারা ভারত থেকে সমর্থন পেয়েছে।

ওয়াংচুক শুক্রবার সরকারি চিকিৎসকদের জানিয়েছিলেন, তিনি হাসপাতালে যেতে চান না। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তিনি চিকিৎসা গ্রহণ করতেও অস্বীকৃতি জানাচ্ছেন।

গীতাঞ্জলি আংমো আরও বলেন, “আমাদের ওয়ার্ডে প্রায় ৩০ জন পুলিশ সদস্য এবং পুরো হাসপাতালজুড়ে ১০০ জনেরও বেশি পুলিশ মোতায়েন থাকায় আমাদের চলাফেরা মারাত্মকভাবে সীমিত হয়ে পড়েছে।”

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন দিল্লি পুলিশ এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের ফোন ও ই-মেইলের জবাব তাৎক্ষণিকভাবে দেয়নি।

এর আগে বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট ওয়াংচুকের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখতে এবং প্রয়োজন হলে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দেন। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে জোরপূর্বক খাবার খাওয়ানোর নির্দেশ চেয়ে দায়ের করা এক আবেদনের পর আদালত এ নির্দেশ দেয়।

এদিকে, ককরোচ জনতা পার্টি (সিজেপি) তাদের দাবির পক্ষে চাপ সৃষ্টি করতে সোমবার পার্লামেন্টের নতুন অধিবেশনের প্রথম দিন, সংসদ ভবনের উদ্দেশে মিছিল করার পরিকল্পনা করেছে।

ভারতের অধিকারকর্মী ওয়াংচুককে কেন হাসপাতালে নিল পুলিশ?Sonam Wangchuk–Reuters
বিষয়: অনশননরেন্দ্র মোদিহাইকোর্টপুলিশসামাজিক যোগাযোগমাধ্যমভারতএশিয়া
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক