Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ২০: ৪০
সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ

টেস্টের পর ওয়ানডে সিরিজেও হয়েছিল ভরাডুবি। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটা হারলেও শেষ পর্যন্ত সিরিজ জয়ের প্রায় ভুলতে বসা স্বাদ পেল বাংলাদেশ। জিম্বাবুয়েকে মাঝারি স্কোরে বেঁধে ফেলার পর রোমাঞ্চ জাগানিয়া জয় পেল সফরকারীরা।

Advertisement
Advertisement
Advertisement

বুলাওয়েতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল ১৪৪ রানের। ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জিতেছে তাওহীদ হৃদয়ের দল। সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

এর মধ্য দিয়ে তিন ফরম্যাট মিলিয়ে তিনটি সিরিজের পর বাংলাদেশ পেল জয়ের দেখা। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর একমাত্র টেস্ট ও ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ের কাছে হেরে যায় বাংলাদেশ।

এই ম্যাচে রান তাড়ায় শুরুতেই সাইফ হাসান বিদায় নেওয়ার পর ব্যাটিংয়ের জন্য কঠিন উইকেটে তানজিদ হাসান ধরে খেলার নীতি অনুসরণ করেন। লক্ষ্য খুব বড় না হওয়ায় সেটা কাজেও লেগে যায়।

Advertisement
Advertisement
Advertisement

তানজিদ একপ্রান্ত আগলে ব্যাট করায় রানের গতি কমই ছিল। পারভেজ হোসেন ইমন ও অধিনায়ক তাওহীদরাও ওয়ানডে মেজাজে ব্যাট চালিয়ে জিম্বাবুয়েয়ে ম্যাচে ফেরার সুযোগ করে দেন।

২২ বলে ২৪ করেন পারভেজ। আর ১৬তম ওভারে তাওহীদ আউট যখন ২৪ রানে আউট হন, তখন দলের রান ১২২। হাতে পর্যাপ্ত উইকেট থাকায় সহজ জয়কেই সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল।

তবে ডট বল খেলে ক্রমেই চাপ বাড়ান বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১৮ ও ১৯তম ওভারে নিতে পারেন মাত্র ৯ রান, ছিল না বাউন্ডারি। দলকে চাপে ফেলে ইয়াসির আলি (১০) বড় শট খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন রিচার্ড এনগারাভার বলে।

৬ বলে ৫ রান প্রয়োজন, এমন সমীকরণে ছক্কা মেরে জেতাতে গিয়ে পরপর দুই বলে সাজঘরে ফেরেন মোসাদ্দেক হোসেন ও সাইফউদ্দিন। রোমাঞ্চের ইতি টেনে চার মেরে বাংলাদেশের জয় নিশ্চিত করেন এরপর মাহেদি হাসান। তানজিদ অপরাজিত থাকেন ৪ ছক্কা ও ১ চারে ৬৬ রানে।

এর আগে বোলারদের সম্মিলিত অবদানে জিম্বাবুয়েকে ৭ উইকেটে ১৪৩ রানে আটকে দিয়েছিল বাংলাদেশ।

বিষয়: বাংলাদেশজিম্বাবুয়ে ক্রিকেটক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।