বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ

সহজ ম্যাচ কঠিন করে জিতল বাংলাদেশ
বুলাওয়েতে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশের সামনে টার্গেট ছিল ১৪৪ রানের। ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জিতেছে তাওহীদ হৃদয়ের দল। আর সিরিজে বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।

সিরিজ জেতার মঞ্চ তৈরি করলেন বোলাররা
তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৪৪ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। সিরিজে সমতা ১-১ ব্যবধানে।

টানা চার হারের পর টি-টোয়েন্টিতে স্বস্তির জয়
প্রথম টি-টোয়েন্টিতে হেরে যাওয়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে বুলাওয়েতে জিতেছে ৩৪ রানে। ১৮৭ রানের টার্গেটে জিম্বাবুয়ে গুটিয়ে গেছে ১৯.৪ ওভারে ১৫২ রানেই।

ওপেনিং জুটির শতকের পর সাইফউদ্দিনের তাণ্ডব
আর চারটা রান করতেই পারলেই রেকর্ডের পাতায় চলে যেতেন সাইফ হাসান ও তানজিদ হাসান। তবে শেষ পর্যন্ত সেটা আর পারেননি তার। এই একটি হতাশা থাকলেও এই দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যে ব্যাটিংটা করলেন, সেটা গোটা সফরে বাংলাদেশের সেরা পারফরম্যান্স। সঙ্গে শেষের দিকে মোহাম্মদ সাইফউদ্দিনের ঝড়ো ব্যাটিংয়ে বড় একটা স্কোরই প

ইয়াসির লড়লেন, অন্যরা হারালেন
সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ হেরে গেছে ৩২ রানে। ১৭১ রানে টার্গেটে ১৯ ওভারে ১৩৮ রান অলআউট হয়েছে স্বাগতিকরা।

টি-টোয়েন্টিতেও নাহিদই ভরসা বাংলাদেশের
৮তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়ে নাহিদ আশা জাগিয়েছিলেন ১৬০ রানের মধ্যে আটকে দেওয়ার। তবে শেষ ওভারে তিনি নিজেই খরুচে বোলিং করে দেন ১৮ রান।

সব হারিয়ে জ্বলে উঠলেন ব্যাটসম্যানরা
সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবুয়ে। ৭ উইকেট ও ৮৪ বল হাতে রেখেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। তবে সিরিজ জিতেছে জিম্বাবুয়ে, ২-১ ব্যবধানে।

ফের লেজের ব্যাটসম্যানরাই ভোগাল বাংলাদেশকে
সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে অলআউট হওয়ার আগে করেছে ৪৮.১ ওভারে ১৯৯ রান। প্রথম দুই ম্যাচে রান তাড়ায় যথাক্রমে ১৪২ ও ২৪৮ রান করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ।

ব্যাটিং দুর্দশায় টেস্টের পর ওয়ানডেতেও ভরাডুবি
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৪৮ রান তাড়া করতে নেমে ৪৮.১ ওভারে বাংলাদেশের ইনিংস শেষ হয়ে গেছে ২৩৪ রানে। জিম্বাবুয়ের লিড ২-০ ব্যবধানে।

বাংলাদেশকে ব্যাটিং শেখালেন বেন কারান
৪৬তম ওভারে তাসকিনকে চার মেরে কারান পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তবে শেষের ঝড়টা তোলেন মূলত ব্র্যাড ইভান্স। তাসকিনের করা ইনিংসের শেষ ওভারে ৩ ছক্কা ও এক চারে আদায় করেন ২২ রান। তাতে প্রায় আড়াইশ ছুঁইছুঁই স্কোর পেয়ে যায় জিম্বাবুয়ে।

১৪২ রানও করতে পারল না বাংলাদেশ
প্রথম ওয়ানডেতে হারারেতে বাংলাদেশের টার্গেট ছিল স্রেফ ১৪২ রান। তবে ৩৩.১ ওভারে অলআউট হওয়ার আগে সফরকারীরা করতে পারে ১১৬ রান।

নাহিদ ফিরতেই বদলে গেল বাংলাদেশের চেহারা
হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে নাহিদের ক্যারিয়ার সেরা স্পেলে ৩৬.৪ ওভারে মাত্র ১৪১ রানেই গুটিয়ে গেছে জিম্বাবুয়ের ইনিংস।

আড়াই দিনেই হারারেতে হারল বাংলাদেশ
পাকিস্তানকে বলা হয় ক্রিকেটের ‘আনপ্রেডিক্টেবল’ দল। তবে বাংলাদেশ সেই তকমা নিজেদের করে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই যেন করে যাচ্ছে। সেই ধারায় সদ্যই পাকিস্তানকে ধবলধোলাই করা নাজমুল হোসেনের দল জিম্বাবুয়ের কাছে টেস্টে হারলেন ইনিংস ব্যবধানে, তাও মাত্র তিন দিনেই!

হারারে টেস্টে পেস বিপ্লবের বেহাল দশা
বাংলাদেশের মাত্র ১৪০ রানের জবাবে দ্বিতীয় দিনের চা বিরতিতে জিম্বাবুয়ে ৫ উইকেটে ৩৫০ করে লিড নিয়েছে ২১০ রানের।

জিম্বাবুয়ের ‘ইনোসেন্ট ব্যাটিংয়ে’ পিষ্ট বাংলাদেশ
১ উইকেটে ১৩৬ রান দিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছিলেন, লিড ১০০ রানের মধ্যে রাখতে চান তারা। তবে সফরকারীদের হতাশ করে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগপর্যন্ত জিম্বাবুয়ের রান ২ উইকেটে ২৪৯, লিড ১০৯ রানের।



