
খুলনায় যুবককে গুলি, ১৫ দিন আগেও হামলা হয়েছিল
খুলনা নগরীর টুটপাড়া আমতলা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জুম্মন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
পাকিস্তানকে বলা হয় ক্রিকেটের ‘আনপ্রেডিক্টেবল’ দল। তবে বাংলাদেশ সেই তকমা নিজেদের করে নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টাটাই যেন করে যাচ্ছে। সেই ধারায় সদ্যই পাকিস্তানকে ধবলধোলাই করা নাজমুল হোসেনের দল জিম্বাবুয়ের কাছে টেস্টে হারলেন ইনিংস ব্যবধানে, তাও মাত্র তিন দিনেই!
বেশ কিছুটা সময় ধরেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের উন্নতি চোখে পড়ার মত। পাকিস্তানকে ঘরের মাটিতে ২-০ তে সিরিজ হারানো দলটি তাই জিম্বাবুয়েকে হেসেখেলেই হারাবে, এটাই ছিল প্রত্যাশা। তবে বিস্ময়করভাবে ব্যাটে-বলে হতশ্রী পারফরম্যান্সে হারারেতে বড্ড অচেনাই ছিলেন তারা। ফলাফল ইনিংস ও ৮৫ রানের বিশাল পরাজয়।
মাত্র ১৪০ রানে অলআউট হয়ে প্রথম দিনের প্রথম দুই সেশনেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ম্যাচের আরও দুই দিন বাকি থাকলেও দ্বিতীয় ইনিংসে কেউই পারেননি চূড়ান্ত নিবেদন দেখাতে। অধিনায়ক নাজমুল ও দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম ত্রিশের ঘরে গিয়ে স্রেফ উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন।
প্রথম সেশনেই ৫ উইকেট হারিয়ে ফেলা বাংলাদেশের পরাজয় মূলত সেখানেই নিশ্চিত হয়ে যায়। তবুও আশা ছিল দুই অভিষিক্ত তাওহীদ হৃদয় ও অমিত হাসানকে নিয়ে। দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। অমিত কিছুটা প্রতিরোধ গড়েন ২৫ রানের ইনিংসে। তাতে শেষ পর্যন্ত ইনিংস থামে ১৮৫ রানে।
টানা দুই ইনিংসে ওপেনার ও মিডল অর্ডারের ব্যর্থতার পাশাপাশি এই ম্যাচে পেসাররাও ডুবিয়েছেন বাংলাদেশকে। গোটা ম্যাচে তাই একমাত্র প্রাপ্তি তাইজুল ইসলামের ৭ উইকেটই।

খুলনায় যুবককে গুলি, ১৫ দিন আগেও হামলা হয়েছিল
খুলনা নগরীর টুটপাড়া আমতলা মোড়ে দুর্বৃত্তদের গুলিতে জুম্মন (২৫) নামে এক যুবক আহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

সেনাবাহিনীকে আরও আধুনিক করা হচ্ছে: প্রধানমন্ত্রী
বর্তমান সরকার সর্বক্ষেত্রে সেনাবাহিনীর আধুনিকায়নের জন্য নানা উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি প্রয়োজনীয় অস্ত্র, গোলাবারুদ ও প্রতিরক্ষা সামগ্রী দেশেই উৎপাদনের জন্য সরকার দেশীয় প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠার প্রতি গুরুত্বারোপ করেছে বলেও জানান তিনি।

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা
কক্সবাজারের উখিয়ায় ‘টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয়’ আগুনের ঘটনায় রিসোর্টের মালিক তানভীর আহমদকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। মামলায় রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ সুমনকেও আসামি করা হয়েছে। এরইমধ্যে সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভারতের মধ্যপ্রদেশে মন্দিরের কাছে ট্রাক চাপায় নিহত ১২
ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়রে শীতলা মাতা মন্দিরের কাছে তীর্থযাত্রীদের ওপর ট্রাক উঠে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। স্থানীয় সময় গতকাল শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।