Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ফের লেজের ব্যাটসম্যানরাই ভোগাল বাংলাদেশকে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ১৭: ২২
ফের লেজের ব্যাটসম্যানরাই ভোগাল বাংলাদেশকে

টানা তিন ম্যাচে একই ঘটনার যখন পুনরাবৃত্তি যখন হয়, তখন সেখানে দলীয় পরিকল্পনার ভুলই ফুটে ওঠে। সিরিজের প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতায় ফের বাংলাদেশের বোলাররা ব্যর্থ হলেন জিম্বাবুয়ের টেলএন্ডারদের সামনে। বোলার ব্র্যাড ইভান্স পরপর দুই ম্যাচে করলেন ফিফটি। বাগে পেয়েও স্বাগতিকদের অল্প রানে আটকে রাখাও তাই হলো না।

Advertisement

সিরিজের শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ে অলআউট হওয়ার আগে করেছে ৪৮.১ ওভারে ১৯৯ রান। প্রথম দুই ম্যাচে রান তাড়ায় যথাক্রমে ১৪২ ও ২৪৮ রান করতে ব্যর্থ হয়েছিল বাংলাদেশ।

সেই টেস্ট সিরিজ থেকে বাংলাদেশের ভোগান্তির কারণ হয়ে থাকা বেন কারান এদিন সুবিধা করতে পারেননি। আগের ম্যাচে অপরাজিত সেঞ্চুরি করা এই বাঁহাতি ব্যাটসম্যানকে মাত্র ২ রানে বোল্ড করেন শরীফুল ইসলাম।

প্রথম দুই ম্যাচের ধারাবাহিকতায় নতুন বলে তাসকিন আহমেদ আরও একবার দারুণ স্পেল উপহার দেন। ব্যাকফুটে খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন ব্রায়ান ব্রেনেট (৬)। রানের জন্য রীতিমত ধুঁকতে থাকা ক্রেইগ এরভিনকে এরপর ফিরিয়ে দেন শরীফুল।

Advertisement
Advertisement
Advertisement

জিম্বাবুয়েকে আরও চাপে ফেলার সুযোগ তৈরি করেছিলেন তানভীর ইসলাম। তবে ৬ রানে থাকা অবস্থায় ওয়েসলি মাধেভেরের ব্যাকওয়ার্ড পয়েন্টে দেওয়া সহজ ক্যাচ ফেলে দেন রিশাদ হোসেন। এর চড়া মাশুলই পরে গুনতে হয় দলকে।

তানভীরের বলেই এরপর ইনোসেন্ট কাইয়াকে আউটের সুযোগও নষ্ট হয় নুরুল হাসান সোহানের ভুলে। স্ট্যাম্পিং মিস করেন অভিজ্ঞ এই কিপার। তবে এক ওভার বাদেই ইনোসেন্টকে (২৩) রানে ফিরিয়ে বাংলাদেশ শিবিরে স্বস্তি ফেরান তাসকিন।

দ্রুতই আরও দুই উইকেটে হারিয়ে এক পর্যায়ে জিম্বাবুয়ের রান দাঁড়ায় ৬ উইকেটে মাত্র ১০৮। তবে প্রথম ওয়ানডেতে ৭০ রানে ৮ উইকেট এবং দ্বিতীয় ম্যাচে ১৪৮ রানে ৬ উইকেট থেকে ঘুরে দাঁড়িয়েছিল দলটি। আর তাই বাংলাদেশের বোলারদের দরকার ছিল চাপ অব্যাহত রাখা।

৭৪ বলে ৭৫ করা মাধেভেরে ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছিলেন। শেষ পর্যন্ত তাকে থামান সেই তানভীরই। তবে ইভান্স জিম্বাবুয়েকে লড়াই করার মত একটা স্কোর এনে দেন। মাত্র ৪৩ বলে ৫০ রানের ইনিংস খেলেন এই পেসার, যা তার ওয়ানডে ক্যারিয়ারের তৃতীয় ফিফটি।

৪৪ রানে ৪ উইকেট নিয়েছেন শরীফুল।

বিষয়: ক্রিকেটওয়ানডে ক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ ক্রিকেটওয়ানডে সিরিজ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।