Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১২ অক্টোবর, ২০২৬
১২ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

সিলেট প্রতিনিধি

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২২: ১২
সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অধিকাংশ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, নতুন করে বন্যার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা।

Advertisement

আজ শনিবার সন্ধ্যা ৬টার পানি পরিমাপ অনুযায়ী, জেলার প্রধান নদীগুলোর পানি বাড়লেও তা এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। তবে পানি যেভাবে বাড়ছে, তাতে যেকোনো সময় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সিলেটের কিন ব্রিজ এলাকায় সুরমা নদীর পানি দেখতে আসা কলেজ শিক্ষার্থী রবিন মিয়া বলেন, ‘‘লাগাতার বৃষ্টির কারণে সুরমায় দ্রুত পানি বাড়ছে। এভাবে পানি বাড়তে থাকলে দু-একদিনের মধ্যে বন্যা হয়ে যেতে পারে।’’ সুনামগঞ্জে তার গ্রামের বাড়ির উঠানে ইতিমধ্যে পানি উঠে গেছে উল্লেখ করে তিনি নিজের পরিবার নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেন।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১২.৩৪ মিটার, যা বিপৎসীমার (১২.৭৫ মিটার) ০.৪১ মিটার নিচে রয়েছে। সুরমা নদীর সিলেট পয়েন্টে পানির উচ্চতা ৯.৮১ মিটার, যা বিপৎসীমা (১০.৮০ মিটার) থেকে ০.৯৯ মিটার নিচে অবস্থান করছে।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে পানির উচ্চতা ১৪.৫১ মিটার, যা বিপৎসীমার (১৫.৪০ মিটার) চেয়ে ০.৮৯ মিটার নিচে। শেওলা পয়েন্টে পানির উচ্চতা ১২.১০ মিটার, যা বিপৎসীমা থেকে ০.৯৫ মিটার নিচে। ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানির উচ্চতা ৯.৭০ মিটার, যা বিপৎসীমার চেয়ে ০.৮৫ মিটার নিচে এবং শেরপুর পয়েন্টে পানি ৮.৪৯ মিটারে প্রবাহিত হচ্ছে, যা বিপৎসীমা (৮.৫৫ মিটার) থেকে মাত্র ০.০৬ মিটার নিচে রয়েছে।

এ ছাড়া জেলার সারি, পিয়াইন, লোভাছড়া ও ধলাই নদীর পানি বৃদ্ধি পেলেও সবকটি পয়েন্টেই পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পাউবো জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেট শহরে ৪৪ মিলিমিটার, শেওলায় ২৩ মিলিমিটার, শেরপুরে ১৩ মিলিমিটার এবং কানাইঘাটে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ জানান, আবহাওয়া অধিদপ্তর ও পানি উন্নয়ন বোর্ডের পূর্বাভাস অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে আগামী দিনগুলোতে নদ-নদীর পানি আরও বাড়তে পারে।

বিষয়: সিলেটপ্রাকৃতিক দুর্যোগজেলার খবরবন্যাজলাবদ্ধতা
Advertisement
সর্বশেষ
  • ১

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

  • ২

    ইউপি নির্বাচন: জানুয়ারি থেকে শুরু পাঁচ ধাপের ভোট

  • ৩

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

  • ৪

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

  • ৫

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

সম্পর্কিত
  • রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রাশিয়া-ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতির ঘোষণা ট্রাম্পের, বিস্মিত জেলেনস্কি

    রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে আকস্মিকভাবে ট্রাম্প জানান, ইউক্রেন ও রাশিয়া জ্বালানি স্থাপনায় হামলা বন্ধে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি।

  • সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞার বিষয়ে যা বলছে খুলনা পুলিশ

    পুলিশ পরিদর্শক মো. শাহ আলমের ওপর ছিনতাইকারীদের হামলার পর জারি করা সতর্কতামূলক নির্দেশনার বিষয়ে ব্যাখ্যা দিয়েছে খুলনা জেলা পুলিশ সুপারের দপ্তর। পুলিশ প্রশাসন স্পষ্ট করেছে, নির্দেশনামূলক চিঠিটি সম্পূর্ণভাবে সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে জারি করা হয়েছিল

  • বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ের কারণে কোনো কন্যার স্বপ্ন যেন থমকে না যায়: প্রধানমন্ত্রী

    বাল্যবিয়ে, বৈষম্য বা নিরাপত্তাহীনতার কারণে দেশের কোনো কন্যাসন্তানের স্বপ্ন যেন মাঝপথে থমকে না যায়, তা নিশ্চিতে সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    রাশিয়া ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হলে ইউক্রেনে নির্বাচন আয়োজন করবেন: এবিসিকে জেলেনস্কি

    এবিসি টেলিভিশনের ‘দিস উইক’ অনুষ্ঠানে জেলেনস্কি বলেন, “দয়া করে পুতিনকে বলুন, আমাদের দুই মাস সময় দিন—টানা ৬০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। আমরা নির্বাচন আয়োজন করব।”