Advertisement

জিম্বাবুয়ের ‘ইনোসেন্ট ব্যাটিংয়ে’ পিষ্ট বাংলাদেশ

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

জিম্বাবুয়ের ‘ইনোসেন্ট ব্যাটিংয়ে’ পিষ্ট বাংলাদেশ

হারারে টেস্টের আগে মাত্র দুই টেস্ট খেলা ইনোসেন্ট কাইয়ার সর্বোচ্চ রান ছিল ৬৭। ব্যাটিংটাও করেন নিরীহ ধাঁচেই। তবে বাংলাদেশকে পেয়েই যেন রুদ্রমূর্তি ধারণ করলেন তিনি। নাজমুল হোসেনের দলকে ক্রমেই ব্যাকফুটে ঠেলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলছেন ইনোসেন্ট। একাই করে ফেলেছেন প্রায় বাংলাদেশের প্রথম ইনিংসের সমান রান।

Advertisement

১ উইকেটে ১৩৬ রান দিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। আগের দিন সংবাদ সম্মেলনে মুমিনুল হক বলেছিলেন, লিড ১০০ রানের মধ্যে রাখতে চান তারা। তবে সফরকারীদের হতাশ করে দ্বিতীয় দিনের লাঞ্চ বিরতির আগপর্যন্ত জিম্বাবুয়ের রান ২ উইকেটে ২৪৯, লিড ১০৯ রানের।

সকালের শুরুটা অবশ্য ইতিবাচকই ছিল। খালেদ আহমেদের দারুণ এক ডেলিভারিতে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেন্ডন টেলর (১৭)। বাংলাদেশের সাফল্যের ইতি সেখানেই।