Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বাংলাদেশকে ব্যাটিং শেখালেন বেন কারান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৭: ৩৪
বাংলাদেশকে ব্যাটিং শেখালেন বেন কারান

প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচেও পেসাররা শুরুটা করলেন ভালো। তবে এবার আর জিম্বাবুয়ের মিডল অর্ডার ভেঙে পড়েনি। ব্যাটিংয়ের জন্য দুরূহ কন্ডিশনে বেন কারান বাংলাদেশের ব্যাটসম্যানদের শেখানেল, কীভাবে চাপের মুখে ব্যাট করতে হয়। দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে সফরকারীদের এনে দিলেন এমন একটা স্কোর, যা পাড়ি দিতে মেহেদি হাসান মিরাজের দলের পড়তে হতে পারে কঠিন চ্যালেঞ্জের।

Advertisement

হারারেতে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। কারানের সেঞ্চুরিতে জিম্বাবুয়ে বোর্ডে জমা করেছে ৬ উইকেটে ২৪৭ রান।

প্রথম ওভারে উইকেট পাওয়াটা অভ্যাস বানিয়ে ফেলা তাসকিন আহমেদ আরও একবার একই কাজ করেন। ক্লিন বোল্ড করেন ব্রায়ান ব্রেনেটকে। এক ওভার বাদে ইনোসেন্ট কাইয়াকেও শিকার বানান অভিজ্ঞ এই পেসার।

আক্রমণে এসেই সফলতা পান নাহিদও। ইনিংসের শুরু থেকেই সংগ্রাম করা ক্রেইগ এরভিনকে রাউন্ড দ্য উইকেটে গিয়ে উড়িয়ে দেন স্ট্যাম্প। ৩২ রানে ৩ উইকেট হারানোর পর কিছুটা প্রতিরোধ গড়েন ওয়েসলি মাধেভেরে ও কারান মিলে।

Advertisement
Advertisement
Advertisement

অধিনায়ক মিরাজের অফ স্পিনে মেলে সাফল্য। মাধেভেরেকে ক্যাচ বানিয়ে ফেরান ১৫ রানে। এরপর অভিজ্ঞ অলরাউন্ডার সিকান্দার রাজাকে নিয়ে কারান দেখান, কীভাবে বিরুদ্ধ কন্ডিশনে ব্যাটিং করতে হয়।

জুটি যখনই জমে যাচ্ছিল, তখনই হাজির মিরাজ। কভারে তাওহীদ হৃদয়কে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সেট ব্যাটসম্যান রাজা (৩৩)। পেসাররা বাউন্স পাওয়ায় রান করতে বেশ বেগ পেতে হচ্ছিল। তবে কারান একাই সেই লড়াইয়ে চূড়ান্ত নিবেদন দেখিয়ে ব্যাটিং করে যান ইনিংসের শেষ অবধি।

৪৬তম ওভারে তাসকিনকে চার মেরে কারান পূরণ করেন ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে সেঞ্চুরি। তবে শেষের ঝড়টা তোলেন মূলত ব্র্যাড ইভান্স। তাসকিনের করা ইনিংসের শেষ ওভারে ৩ ছক্কা ও এক চারে আদায় করেন ২২ রান। তাতে প্রায় আড়াইশ ছুঁইছুঁই স্কোর পেয়ে যায় জিম্বাবুয়ে।

মাত্র ৩৮ বলে ৫৮ রান করেন ইভান্স। আর কারান অপরাজিত থাকেন ১১১ রানে। ৩২ রান খরচায় ২ উইকেট নিয়ে দলের সেরা বোলার মিরাজ।

বিষয়: ওয়ানডে ক্রিকেটবাংলাদেশক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজ
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।