Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সব হারিয়ে জ্বলে উঠলেন ব্যাটসম্যানরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ২০: ৩৬
সব হারিয়ে জ্বলে উঠলেন ব্যাটসম্যানরা

জিম্বাবুয়ে সফরে টানা তিন ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারের পর অবশেষে চেনা ছন্দে হাজির হলেন ব্যাটসম্যানরা। টানা দুটি রান তাড়ায় হতাশাজনক পারফরম্যান্সের পর সৌম্য-তানজিদরা দেখালেন, চাইলে তারা পেশাদার ব্যাটিংয়ে লক্ষ্যের পথে ছুটতে পারেন। সঙ্গে যোগ হল প্রতিপক্ষের ক্যাচ মিসের মহড়া। তাতে ভর করে সিরিজ হেরে, নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিকদের উড়িয়ে বাংলাদেশ পেল দাপুটে জয়।

Advertisement

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বাংলাদেশকে ২০০ রানের টার্গেট দিয়েছিল জিম্বাবুয়ে। ৭ উইকেট ও ৮৪ বল হাতে রেখেই জিতেছে মেহেদি হাসান মিরাজের দল। তবে সিরিজ জিতেছে জিম্বাবুয়ের, ২-১ ব্যবধানে।

আড়াই দিনে টেস্ট হেরে যাওয়া বাংলাদেশ প্রথম ওয়ানডেতে স্মরণকালের বাজে ব্যাটিং উপহার দিয়েছিল। ১৪২ রানের টার্গেটে হেরে যায় ১৬ রানের। আর পরের ম্যাচে ১৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ২৪৮ করতে গিয়ে পরাজিত হয় ১৩ রানে।

ফলে এই ম্যাচে ব্যাটসম্যানরা কেমন করেন, সেটাই ছিল দেখার বিষয়। জিম্বাবুয়ে তাদের মূল পেসার এনগারাভা, মুজারাবানিদের বিশ্রাম দেওয়ায় অনেকটাই কমে গিয়েছিল জিম্বাবুয়ের বোলিংয়ের শক্তি।

Advertisement
Advertisement
Advertisement

সেটা কাজে লাগিয়ে ইতিবাচক ব্যাটিং করেন সৌম্য সরকার ও তানজিদ হাসান। প্রথমজন কিছুটা ধীরলয়ে ব্যাট চালালেও তানজিদ ছিলেন স্বরুপে। ৫২ বলেই করে ফেলেন ওয়ানডেতে নিজের নবম ফিফটি।

অন্যদিকে বল ও রানের বিশাল ব্যবধান থাকায় প্রথম দুই ম্যাচে ব্যর্থ সৌম্য ধীরে ধীরে এগিয়ে যান ফিফটির পথে। পঞ্চাশে পা রাখেন ব্রায়ান ব্রেনেটকে চার মেরে। তার আগেই ওপেনিং জুটিতে হয়ে যায় শতক। ম্যাচের রোমাঞ্চ সেখানেই শেষ।

কোনো চাপ না থাকায় দুজনের সামনেই সুযোগ ছিল ম্যাচটা শেষ করে আসার। সৌম্য অবশ্য সেটা আর পারেননি। তানাকা চিওয়াঙ্গার বলে বোল্ড হওয়ার আগে ৬টি চার ও ২ ছক্কায় করেন ৬৯ রান।

এরপর প্রতি ওভারেই চার বা ছক্কা হাঁকিয়ে দ্রুত ম্যাচ শেষ করার চেষ্টা চালান ব্যাটসম্যানরা। তানজিদ চলে যান নব্বইয়ের ঘরে। তার রান যখন ৯৪, তখন জেতার জন্য বাংলাদেশের দরকার মাত্র ৩ রান। ছক্কা মেরে তাই সেঞ্চুরি করে দলকে জেতানোর চেষ্টা ছিল তার।

তবে দুর্ভাগ্যজনকভাবে এরনেস্ট মাসুকাকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংস, যেখানে ছিল ৮টি চার ও ৩টি ছক্কার মার। তাওহীদ হৃদয় শূন্য রানে ফিরলেও ম্যাচে এর প্রভাব পড়েনি আর।

বিষয়: ওয়ানডে ক্রিকেটবাংলাদেশ বনাম জিম্বাবুয়ে সিরিজবাংলাদেশ ক্রিকেটওয়ানডে সিরিজক্রিকেট
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।