Advertisement

রাজধানীতে আওয়ামী লীগের ১০৭ জন আটক

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

রাজধানীতে আওয়ামী লীগের ১০৭ জন আটক
গ্রেপ্তার প্রতীকী। ছবি: চরচা

রাজধানী ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১০৭ জন নেতা-কর্মীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার বেলা ১১টা থেকে আজ বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের মধ্যে সাবেক শিক্ষার্থী নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।

Advertisement

ডিএমপির (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) সহকারী উপ কমিশনার নিয়াজ মেহেদী চরচাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

নিয়াজ মেহেদী বলেন, “রাজধানীতে এক ধরনের ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্য এবং নাশকতায় জড়িতদের আটক করা হচ্ছে। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম নাহিদও রয়েছেন।”