সংসদ

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার উদ্যোগকে পাবলিক হেলথ অ্যাডভোকেটসের স্বাগত
জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করার প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ায় বাংলাদেশ পাবলিক হেলথ অ্যাডভোকেটস এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে সংগঠনটি।

রাজপথে আছি, রাজপথে থাকতে হবে: প্রধানমন্ত্রী
সভায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি সংক্ষেপে আলোচনায় আসে। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ সদস্যদের বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি রয়েছে।

পোশাক শিল্পের সংকট নিয়ে সংসদে আলোচনার দাবি বিরোধী দলের
এ জন্য রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা, নতুন বাজারে প্রবেশ, উৎপাদনে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের প্রস্তাব রয়েছে নোটিশে। এসব উদ্যোগ বাস্তবায়নে আগামী তিন বছরের জন্য একটি জাতীয় কর্মপরিকল্পনা তৈরির প্রয়োজনীয়তার কথাও বলা হয়েছে।

সংসদীয় গণতন্ত্রের চর্চা নিশ্চিতের আহ্বান স্পিকারের
স্পিকার বলেন, “জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সংবিধানের মর্যাদা সমুন্নত রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহি নিশ্চিত করা এবং জনগণের অধিকার সুরক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এই সংসদের অন্যতম প্রধান দায়িত্ব।”

সংবিধান সংস্কার বিতর্ক ও শ্রমিকদের জীবনবাজি রাখা আন্দোলন
যেই গণমানুষের জন্য গণঅভ্যুত্থান, জুলাই সনদ, গণভোট, ইত্যাদি- তারা যে ভালো নেই, সে কথা কি ট্রেজারি ও বিরোধীদলের সদস্যরা জানেন?

অধিবেশন বসছে সোমবার, সংসদ চত্বর ধূমপানমুক্ত ঘোষণা
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সাউন্ড সিস্টেম বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, আগামীকাল বিকেল সাড়ে তিনটায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

কী আছে ‘আমাদের’ উচ্চকক্ষে? ভারত-যুক্তরাজ্যের উচ্চকক্ষ কেমন?
বাংলাদেশে দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা গঠনের প্রস্তাব রাখা হয়েছে জুলাই জাতীয় সনদে। এতে জাতীয় সংসদকে নিম্নকক্ষ এবং ১০০ সদস্যের সিনেটকে উচ্চকক্ষ হিসেবে গঠনের কথা বলা হয়েছে। নিম্নকক্ষের নির্বাচনে রাজনৈতিক দলগুলোর পাওয়া ভোটের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচিত হবেন। উচ্

সংসদের সামনে ছিনতাই ও হত্যা: জামিন পাওয়া রাকিব তাহলে গ্রেপ্তার হয়েছিল কেন?
“আমাকে গাড়িতে উঠিয়ে মুখে কালো কাপড় বেঁধে ফেলে। তখনই আমার ভিতরে আত্মা নাই। এরপর র্যাবের (এসআরবি) অফিসে নিয়ে তাদের শেখানো স্বীকারোক্তি দিতে চাপ দেয় এবং কয়েকটা চড়-থাপ্পড় মারে। যদি তাদের মতো করে স্বীকারোক্তি না দিই, তাহলে জামিন পাব না–এমনটিও বলেন র্যাবের (এসআরবি) কর্মকর্তারা”

সংসদের উচ্চকক্ষ নিয়ে নতুন প্রস্তাবে এবার কী
সংসদের উচ্চকক্ষ গঠনের পদ্ধতি নিয়ে নতুন প্রস্তাব এসেছে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আলোচনায়। প্রস্তাব অনুযায়ী, উচ্চকক্ষের অর্ধেক সদস্য নির্বাচিত হবেন রাজনৈতিক দলগুলোর সংসদ নির্বাচনে পাওয়া ভোটের অনুপাতে, আর বাকি অর্ধেক নির্বাচিত হবেন সংসদে দলগুলোর পাওয়া আসনের অনুপাতে। উচ্চকক্ষের সদস্যসংখ্যা ১

তত্ত্বাবধায়ক সরকারের ‘নতুন’ প্রস্তাবে নতুন কী আছে?
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নিয়ে নতুন একটি প্রস্তাব সামনে এসেছে। শীর্ষ আইন বিশেষজ্ঞ ও পেশাজীবীরা তত্ত্বাবধায়ক সরকার গঠনে সংসদের উচ্চকক্ষকে যুক্ত করার একটি নতুন ধারণা দিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আলোচনায়।

মনোনয়ন বৈধ, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন এলিজা
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী এলিজা জামানের মনোনয়নপত্র বৈধ হয়েছে। ফলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করার পথে আর বাধা থাকছে না।

সংবিধান সংশোধনে বিরোধীদলের প্রস্তাব পেলে বিবেচনা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
সংবিধান সংশোধন নিয়ে বিরোধীদলের মতামত ও প্রস্তাব পাওয়া গেলে তা বিবেচনা করা হবে বলে জানিয়েছেন সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া, সংসদের উচ্চকক্ষের ভূমিকা এবং উপদেষ্টা নিয়োগ নিয়ে একাধিক প্রস্তাব এসেছে। তবে

লংমার্চ বাদ দিয়ে সংসদে এসে আলোচনা করুন: মীর শাহে আলম
বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

সংসদ ভবনের সামনে শিক্ষকের মৃত্যু: মুচলেকায় আসামির জামিন
সে সময় মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তার হাতে থাকা ব্যাগ ধরে টান দেয়। এতে তিনি চলন্ত রিকশা থেকে রাস্তায় ছিটকে পড়েন।

সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের
বাসুদেব ধর বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’
আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।

১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪
২০২৪-এর পর থেকে এই অন্তর্ভুক্তিমূলক শব্দটা আমরা বেশি শুনছি। এটা ভালো লক্ষণ। কিন্তু যোগেন্দ্রনাথ মণ্ডল এবং শিডিউলড কাস্টের ব্যাপারে, নিম্নবর্গের ব্যাপারে অন্তর্ভুক্তিমূলকের দশা কিন্তু খুবই খারাপ।

আবারও গণভোট, আগেরটির কী হবে?
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে বিএনপি যে আশঙ্কা করেছিল, এক বছর পর সেই প্রশ্নই আবার সামনে এসেছে। তখন দলটি বলছিল, আগে গণভোটে সংস্কারের অনুমোদন নেওয়ার পর নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করলে ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী আবারও গণভোটের প্রয়োজন হতে পারে।

স্বৈরাচারের সঙ্গে আপসের সুযোগ নেই: ডেপুটি স্পিকার
বিচার বিভাগ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে জনগণের স্বার্থে পুনর্গঠনের ওপরও জোর দেন ডেপুটি স্পিকার। তার মতে, বিচার, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিশ্চিত না হলে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে না।

মিষ্টির শূন্য আসনে যেভাবে হবে উপনির্বাচন
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হয়েছে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসন-২৩। আইন অনুযায়ী, এই আসনে ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করতে হবে। তবে সাধারণ সংসদীয় আসনের মতো এ নির্বাচনে দেশের সব ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন না। আসনটি যে রাজনৈতিক দলের অনুকূলে বরাদ্দ ছিল, সেই দলের



