
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।
চরচা ডেস্ক

বিরোধী দলকে লংমার্চসহ রাজপথের বিভিন্ন আন্দোলন-কর্মসূচি প্রত্যাহার করে জাতীয় সংসদে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা পরিষদ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।
মীর শাহে আলম বিরোধী দলের উদ্দেশে বলেন, লংমার্চ বা আন্দোলন-কর্মসূচি বাদ দিয়ে সংসদে আসুন। সংবিধান সংশোধন কমিটিতে বিরোধী দলের জন্য পাঁচটি সদস্যপদ শূন্য রাখা হয়েছে। যেকোনো মুহূর্তে আপনারা পাঁচজন প্রতিনিধির নাম দিন এবং দায়িত্বশীল ভূমিকা পালন করুন।
মীর শাহে আলম বলেন, জুলাই-আগস্টের শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে বিরোধী দলের নেতাদের আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত না হয়ে খোঁড়া যুক্তি দাঁড় করিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, যারা জুলাই-আগস্ট নিয়ে সারাদিন রাজনীতি করতে চান, তারা উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত না থেকে ধোঁকাবাজির পরিচয় দিয়েছেন।
শাহে আলম বলেন, গত ১৯ অক্টোবর ওসমানী উদ্যানে সরকারের পক্ষ থেকে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে ওই অনুষ্ঠানে সব সমমনা, সহযোগী ও জোটের রাজনৈতিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদককে দাওয়াত দেওয়া হয়েছিল।
প্রতিমন্ত্রী আরও বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ ও আনাসের বাবা এবং এক শহীদের মাসহ চার শহীদ পরিবারকে সঙ্গে নিয়ে স্মৃতিস্তম্ভ ও দীর্ঘ ১০ বছর পর ওসমানী উদ্যানটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অথচ জুলাই নিয়ে যারা সারাদিন কথা বলেন, সেই সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্তরা অনুষ্ঠানে উপস্থিত হননি। বাংলাদেশের এই একমাত্র শহীদ স্মৃতিস্তম্ভে গেজেটভুক্ত ৮৩৪ জন শহীদের নাম লেখা রয়েছে।
মীর শাহে আলম বলেন, দাওয়াত কার্ডে বিরোধীদলীয় নেতার নাম না থাকায় তারা যাননি বলে যে যুক্তি দেওয়া হয়েছে, তা সঠিক নয়। বিরোধী দল উপস্থিত হলে প্রধানমন্ত্রী তাদের প্রতিনিধিকেও মঞ্চে ডেকে নিতেন।
‘ইশরাক ভেবেছিলেন এটা হিরোইক একটা ব্যাপার হবে’
সিডনিতে বাঙালিয়ানার মহোৎসব, গান–নাচ আর তারার মেলায় জমজমাট সিসিএ স্প্রিং ফেয়ার
ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
মধ্যপ্রাচ্যে গণ্ডগোল পাকাচ্ছে যেভাবে
ইরানের সরকার ফেলে দিতে চান নেতানিয়াহু, ইসরায়েলের সক্ষমতা কতটা?

ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি(জোনায়েদ সাকি)।
গাজীপুরে ২ শিশুসহ একই পরিবারের দগ্ধ ৪
গাজীপুরের জয়দেবপুরে বাসায় আগুন লেগে একই পরিবারের দুই শিশুসহ চারজন দগ্ধ হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিরা হলেন- মহসিন প্রধান (৩০), তার স্ত্রী সেলিনা আক্তার (২৫) এবং তাদের দুই ছেলে সোহাদ (৪) ও সায়ান (৫)।

ডেঙ্গুতে ৩ মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১২৯৯
দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

প্রধানমন্ত্রীর বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য, গ্রেপ্তার সেই যুবক কারাগারে
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী একটি বাসের ছবিতে উসকানিমূলক মন্তব্য ও হুমকির অভিযোগে গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।