
সিলেটের জিন্দাবাজার থেকে বদীর ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেট জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্ল্যালেস হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
চরচা প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে আগামীকাল সোমবার। শুরু হতে যাওয়া এই অধিবেশন চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।
আজ রোববার বিকেলে সংসদ ভবনে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ঠিক করা হয় বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে বৈঠক শুরু হবে। ১৮ নভেম্বর চতুর্থ অধিবেশন শেষ হবে বলে।
বৈঠকে জানানো হয়, চতুর্থ অধিবেশনের জন্য এখন পর্যন্ত একটি সরকারি বিল পাওয়া গেছে। তৃতীয় অধিবেশনের পর এবং চতুর্থ অধিবেশনের আগপর্যন্ত তিনটি অধ্যাদেশ জারি করা হয়। আগামীকাল চতুর্থ অধিবেশনের প্রথম বৈঠকে এগুলো উত্থাপন করা হবে। অধ্যাদেশগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬; মূল্য সংযোজন কর ও সম্পূরক শূল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ, ২০২৬।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি ও অন্য মন্ত্রীদের জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্নসহ মোট ৩ হাজার ৭৫১টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১–এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯২টি এবং সিদ্ধান্ত-প্রস্তাবে (বিধি-১৩১) ২৮১টি নোটিশ পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপানমুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব করলে সবাই তা গ্রহণ করেন। প্রধানমন্ত্রী সাউন্ড সিস্টেম বিষয়ে জানতে চাইলে সংসদ সচিব মো. গোলাম সরওয়ার ভুঁইয়া জানান, আগামীকাল বিকেল সাড়ে তিনটায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।
কার্য উপদেষ্টা কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশ নেন। বৈঠকে কমিটির সদস্যদের মধ্যে অংশ নেন বিরোধীদলীয় নেতা মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার কায়সার কামাল, চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সিলেটের জিন্দাবাজার থেকে বদীর ভাই ও ছেলেসহ আটক ৪
সিলেট জিন্দাবাজার সংলগ্ন জল্লারপাড় এলাকার গ্র্যান্ড প্ল্যালেস হোটেলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির দুই ভাই ও ছেলেসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ
টানা ১২ ঘণ্টার বৈঠক শেষে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করেছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল মঙ্গলবার গভীর রাতে বোর্ডের চতুর্থ সভায় ভোটের মাধ্যমে সর্বনিম্ন গ্রেডের মজুরি চূড়ান্ত হয়। অন্য তিনটি গ্রেডের মজুরি নির্ধারণে বোর্ডের সদস্যরা একমত হয়ে

কাঁঠালবাগানে অগ্নিকাণ্ড: আরও একজনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৪
রাজধানীর ধানমন্ডির কাঁঠালবাগানে গ্যাস লাইনের লিকেজ থেকে হওয়া আগুনে দগ্ধ শামসুন্নাহার বেগম (৫০) মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় দগ্ধ পাঁচজনের মধ্যে চারজনই মারা গেলেন।

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।