Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২০: ১২
সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন হিন্দু নেতারা। ছবি: ইউএনবি

ধর্মীয় সংখ্যালঘুদের প্রতি বৈষম্য ও বঞ্চনার অভিযোগ নিরসনে সরকার ও বিরোধী দলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন হিন্দু ধর্মাবলম্বী নেতারা।

Advertisement

বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর বলেন, “আমাদের বারবার বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু বাস্তবতার সঙ্গে এই দাবির মিল নেই।” সব ধর্মাবলম্বী ও সম্প্রদায়ের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক শেষে আজ বুধবার এক সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

হিন্দু নেতারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি শুধু রাজনৈতিক বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে তার প্রতিফলন ঘটাতে হবে।

বাসুদেব ধর আরও বলেন, সংসদে হিন্দু ধর্মাবলম্বীদের কার্যত কোনো প্রতিনিধিত্ব নেই। এ ধর্মাবলম্বীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার উপায় খুঁজে বের করতে সরকার ও বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

দুর্গাপূজা উপলক্ষে রাজনৈতিক নেতাদের মন্দির পরিদর্শন এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয় পূজার আয়োজনে অংশ নেওয়ার আমন্ত্রণ জানান তিনি।

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী জামায়াতের এই উদ্যোগকে স্বাগত জানান। দেশের উন্নয়নে সব ধর্ম ও রাজনৈতিক মতাদর্শের মানুষ একসঙ্গে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতিরPresident with a delegation from the Buddhist community

মসজিদে খুতবার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে মুসলিম নেতাদের প্রতিও আহ্বান জানান সুব্রত চৌধুরী। তার মতে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশকে ধর্মীয় সহাবস্থানের প্রকৃত উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে সহায়তা করতে পারে।

সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, ডা. শফিকুর রহমান হিন্দু নেতাদের আশ্বস্ত করেছেন যে, বিরোধী দল তাদের উদ্বেগের কথা শুনবে এবং সব ধর্মের মানুষের অধিকার ও নিরাপত্তা রক্ষায় সাংবিধানিক দায়িত্ব পালন করে যাবে।

তিনি জানান, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর মন্দির সুরক্ষা এবং পূজারিদের সহায়তায় জামায়াতের কর্মীরা যে ভূমিকা রেখেছিলেন, বৈঠকে হিন্দু নেতারা তার প্রশংসাও করেছেন।

দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে গোলাম পরওয়ার বলেন, জামায়াত সব ধর্মের মানুষের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে। তবে নাশকতার আশঙ্কা নিয়ে অনুমানভিত্তিক মন্তব্য করতে তিনি রাজি হননি।

বিষয়: হিন্দুহিন্দু ধর্মাবলম্বীজামায়াতে ইসলামীসংসদবিরোধী দলীয় নেতাসংখ্যালঘুধর্মীয়সাম্প্রদায়িকতাসম্প্রীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

  • ২

    নিজ দেশেই কেন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে ভারতীয়দের?

  • ৩

    সংখ্যালঘুদের উদ্বেগ নিরসনে সম্মিলিত উদ্যোগের আহ্বান হিন্দু নেতাদের

  • ৪

    মেয়ের মতো করে বড় করেছেন ৩৫ বছরের বনসাই!

  • ৫

    কবিতা কেন গান হয়?

সম্পর্কিত
  • বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বিসিএসের সাফল্য ছাপিয়ে নায়লার স্বপ্ন শিশুদের গড়া

    বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে শিক্ষার পাঠ চুকিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) সহকারী প্রকৌশলী হিসেবে যোগ দেন নায়লা শারাফ। পরে জনতা ব্যাংকেও কর্মকর্তা হিসেবে কাজ করেন। চাইলে কর্মজীবনের এই পর্যায়ে থিতু হতে পারতেন তিনি। কিন্তু ৩৪তম বিসিএসে উত্তীর্ণ হয়েও সরকারি চাকরিতে যোগ

  • ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    ফ্রান্সে ডানপন্থী ল্য পেন জিতলে যা হবে

    নতুন এক জনমত জরিপ অনুযায়ী, ফ্রান্সে ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী রাজনীতিবিদ মারিন ল্য পেন শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বলা হচ্ছে, চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় তিনি বামপন্থী ও মধ্যপন্থী উভয় প্রতিদ্বন্দ্বীদেরই পরাজিত করতে সক্ষম হবেন।

  • বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    বাংলাদেশে ১৮টি যাত্রীবাহী রেল কোচ পাঠাল ভারত

    একই সঙ্গে এতে প্রয়োজনীয় কারিগরি পরিবর্তনও আনা হয়েছে। যাত্রীদের অতিরিক্ত ভিড়ের সময় ছাদে ওঠার কথা মাথায় রেখে কোচের ছাদ অতিরিক্ত ওজন সহ্য করার মতো শক্ত করে তৈরি করা হয়েছে।

  • রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    রাশিয়ায় যুদ্ধে পাচারের শিকার ২০ বাংলাদেশির মৃত্যু: এসআরবি

    উচ্চ বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ জন বাংলাদেশিকে রাশিয়ায় নিয়ে যায় মানব পাচারকারী চক্র। পরে তাদের রাশিয়া-ইউক্রেন যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়। তাদের মধ্যে প্রায় ২০ জন মারা গেছেন বলে জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।