Advertisement

সরকার আওয়ামী লীগকে ফেরাতে চাইছে, ‘টের পাচ্ছে’ জামায়াত

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

সরকার আওয়ামী লীগকে ফেরাতে চাইছে, ‘টের পাচ্ছে’ জামায়াত
জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়েতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: চরচা

সরকার আওয়ামী লীগকে ফেরানোর ‘ব্যবস্থা’ করছে বলে অভিযোগ করেছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি বলছে, সরকার যে আওয়ামী লীগকে ফেরাতে চাইছে তা তারা ‘টের পাচ্ছে’।

Advertisement

আজ বুধবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “আওয়ামী লীগ ফিরবে কি না?”

জবাবে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘‘আমরা এ নিয়ে বলতে যাব না। তবে সরকার যে তাদের আনার জন্য যে ব্যবস্থা করছে, এটা আমরা টের পাচ্ছি।”

Advertisement

গোলাম পরওয়ার অভিযোগ করে বলেন, ‘‘টুঙ্গিপাড়ায় ও কোটালীপাড়ায় জামায়াতের লোকজনদের দোকান ও বাড়িঘরে আগুন দিয়েছে।”

সামরিক বিমান পাঠিয়ে শেখ হাসিনাকে আনার ব্যবস্থা করার বিষয়ে ভারতের দাবি নিয়ে বিবিসি বাংলার সংবাদের উল্লেখ করে বিষয়টির নিন্দা জানান তিনি। বলেন, ‘‘এটা উদ্বেগের বিষয়।”

দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে জামায়াত সেক্রেটারি বলেন, ‘‘দেশের চলমান পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তায় সরকার দায়িত্ব পালন করতে পারছে না। অনেকে মনে করছেন, গোপালগঞ্জ এবং আশপাশের এলাকায় সরকার আছে বলে মনে হচ্ছে না। প্রশাসনের পরোক্ষ মদদে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা বলে মনে হচ্ছে।”

সংসদ অধিবেশনের শেষ দিনে জুলাই সনদ নিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে বার্তা চায় বলেও জানিয়েছে বিরোধীদল। তারা জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিষয়ে সরকার থেকে কোনো প্রস্তাব তাদের কাছে আসেনি।

গোলাম পরওয়ার বলেন, ‘‘আজকে সংসদের শেষ দিন। জুলাই সনদ নিয়ে একটি ইঙ্গিত অর্থাৎ একটি বার্তা যেন প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দেন। আমরা সেই আশা করি। এই সংকটটা তখন নিরসন হবে।”

একই সঙ্গে আগামী ২১ নভেম্বর কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, ‘‘এই সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে আগামী ২১ নভেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ করব। এবং আমরা মাসব্যাপী কর্মসূচি আগামীকাল ঘোষণা করব।”

সরকারকে সহযোগিতা করা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতের সেক্রেটারি বলেন, ‘‘সরকার কিংবা সরকারি দলের পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব জামায়াতে ইসলামীর কাছে আসেনি। রাজনৈতিক বক্তব্য জনসভায়, রাজপথে, সংসদে বহু লোক দিয়ে থাকে। এটাকে আমরা অফিশিয়াল বলি না। আর দ্বিতীয় বিষয় হলো, আমরা কখনো বলিনি যে এই শর্তে আমরা সহযোগিতা করব। সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক কথা বলে, আমাদের কথা হচ্ছে, আপনি গণভোটের রায় মানেন, জনগণের আস্থা আনেন, রাজনৈতিক সংকট কাটলে সব সংকট কেটে যাবে।”পরওয়ার বলেন, ‘‘সংস্কারের যে প্রস্তাব তার জন্য দেশের সকল রাজনৈতিক দল এক হলো, আমরা জুলাই সনদে সবাই স্বাক্ষর করলাম। গণভোটের ৭০ ভাগের রায় ক্ষমতাসীন দল বিএনপি অগ্রাহ্য করল।” বিষয়টিকে ‘গাদ্দারি’ বলেও আখ্যা দেন তিনি।