কূটনীতি

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ইরানের কাছে চিঠি পাঠিয়েছেন: জানালেন আরাঘচি
আরাঘচি জানান, মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা অব্যাহত রাখতে ইরানের একটি প্রতিনিধিদল দোহায় রয়েছে। তিনি আল জাজিরাকে বলেন, “পরামর্শ অব্যাহত রাখতে আমার একজন সহকারী বর্তমানে কাতারে রয়েছেন।”

দ্বিপক্ষীয় নাকি বহুপক্ষীয়, কোন কূটনীতির পথে বিএনপি সরকার?
সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর যখন ঢাকায় পৌঁছায়, ততক্ষণে সব প্রক্রিয়া শেষ। গত ১৪ অক্টোবর সৌদি কর্তৃপক্ষের হাতে তাদের মৃত্যুদণ্ড কার্যকর হলেও এর আগে বাংলাদেশ সরকার কিংবা জেদ্দায় বাংলাদেশের মিশনকে কিছুই জানানো হয়নি। ঘটনা জানার পর রিয়াদের কাছে ব্যাখ্যা চেয়েছে ঢাকা।

‘সৌদি আরব বাংলাদেশকে খুব ছোট চোখেই দেখে, মূল্যায়ন করে না’
ইশরাক হোসেনের পদত্যাগ কি শুধু একটি রাজনৈতিক ঘটনা, নাকি এর পেছনে রয়েছে বিএনপির অভ্যন্তরীণ টানাপোড়েন? আর সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ঘটনায় বাংলাদেশের কূটনীতি ও প্রবাসীদের সুরক্ষা নিয়ে কী প্রশ্ন উঠছে?

রুবিওর মুম্বাই সফর ঘিরে ভারতের অস্বস্তি: যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন
এই দুই স্থানকে কেন্দ্র করে সফরের কর্মসূচি নির্ধারণের পেছনে অর্থনৈতিক ও জ্বালানিসংক্রান্ত যুক্তি থাকতে পারে। তা সত্ত্বেও নয়াদিল্লিকে বাদ দেওয়ার বিষয়টি ভারতের রাজনৈতিক মহলে যে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, তা দুই দেশের সম্পর্কের বর্তমান সংবেদনশীলতাকেই প্রকাশ করে।

বৈশ্বিক পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান কী বার্তা দিচ্ছে?
হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকের তথ্য বলছে, বাংলাদেশের পাসপোর্ট সূচকের এই ওঠানামা থেকে বোঝা যায়- আন্তর্জাতিক ভ্রমণের সুযোগের ক্ষেত্রে দেশের অবস্থান এখনও বেশ সীমিত।

সিজিএসের আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদে যারা রয়েছেন
পাঁচজন বিশিষ্ট আন্তর্জাতিক ব্যক্তিত্বের সমন্বয়ে আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদ গঠন করেছে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)। পরিষদে রয়েছেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট, মালির সাবেক প্রধানমন্ত্রীসহ সুশাসন, কূটনীতি ও আন্তর্জাতিক উন্নয়ন খাতের বিশেষজ্ঞরা।

‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু ৩ অক্টোবর, অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধিরা
ঢাকায় আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৌশলগত ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। আয়োজক সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক প্রেস কনফারেন্সে এই বৈশ্বিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

বিদেশে বাংলাদেশের কূটনৈতিক সেবা: প্রয়োজন নতুন ভাবনার
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে রাষ্ট্রদূতরা একটি দেশের নীতির বাহক। তারা নির্বাচিত সরকারের পররাষ্ট্রনীতি বাস্তবায়ন করেন, আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান তুলে ধরেন এবং স্বাগতিক দেশের সঙ্গে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক উন্নয়নে কাজ করেন।

খলিলুর রহমান কি পারবেন বিভক্ত বিশ্বকে একই টেবিলে রাখতে?
শেষ পর্যন্ত খলিলুর রহমানের সাফল্য তিনি কত শক্তিধর নেতার পাশে দাঁড়ালেন তা দিয়ে মাপা হবে না। বরং দেখা হবে, তিনি কত দক্ষতার সঙ্গে পরস্পরবিরোধী শক্তিগুলোর মাঝখানে দাঁড়িয়ে থেকেও নিজেকে নিরপেক্ষ রাখতে পারলেন।

ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস
দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন দিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবুজ সংকেত (এগ্রিমেন্ট) প্রদান করে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জ

ওয়াশিংটন সফরকালে তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধে ট্রাম্পকে চাপ দিতে পারেন সি
বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে। চীন নিয়মিতই তাইওয়ান ইস্যুকে তাদের সবচেয়ে সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিষয় হিসেবে বর্ণনা করে এবং তাইওয়ানে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান জানিয়ে আসছে।

হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের
তিন ইরানি সূত্রের মতে, বেইজিংয়ের উদ্বেগের পর তেহরান কোনো পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করছে বলে তারা জানান।

আধুনিক প্রযুক্তি ও সক্ষমতায় বিশ্বসেরা ৫ ট্যাংক
আধুনিক প্রযুক্তি ও সক্ষমতায় বিশ্বসেরা ৫ ট্যাংক কোনগুলো? এসব ট্যাংকের মালিকানা কাদের? আধুনিক প্রযুক্তির কী কী সংযুক্ত হয়েছে এসব ট্যাংকে? আধুনিক সমরাস্ত্রে ব্যবহৃত প্রযুক্তি ও এ ক্ষেত্রে বিশ্বসেরা কোনগুলো–তা নিয়েই চরচার এ কনটেন্ট। এই ভিডিওতে বিশ্বের সেরা ৫টি ট্যাংকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে।

বিদেশে কূটনৈতিক দায়িত্ব পালন যত সম্মানের, দেশে ফেরা ততই মর্যাদার
বিদেশে বাংলাদেশের পতাকা বহন করা যেমন বিরাট সম্মানের, দায়িত্ব শেষে সেই পতাকা সুশৃঙ্খলভাবে পরবর্তী প্রতিনিধির হাতে তুলে দিয়ে দেশে ফিরে আসাও সমান মর্যাদার।

‘ট্রাম্পিজম’ যেভাবে বিশ্ব ব্যবস্থা বদলে দিচ্ছে
দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সময়ে এমন কিছু আদর্শের দাপট দেখা গেছে, যেগুলো থেকেই অনেক বহুপাক্ষিক সংস্থা আর পশ্চিমা নেতৃত্বাধীন একটি শক্তিশালী বিশ্বব্যবস্থার জন্ম হয়েছিল।

যুক্তরাষ্ট্র: চিরস্থায়ী শত্রু নয়, দরকার বাস্তব কূটনীতি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো— কোনো কোনো দেশকে একবার শত্রু হিসেবে চিহ্নিত করার পর দীর্ঘদিন সেই অবস্থান থেকে বের হতে না দেওয়া। বিশ্ব রাজনীতিতে ‘ফরেভার ওয়ার’ বা চিরস্থায়ী যুদ্ধ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু ‘ফরেভার এনিমি’

কূটনৈতিক মিশনগুলোতে আতঙ্ক সৃষ্টি করতেই দূতাবাসে হুমকি: ডিএমপির
আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেন।

গাজা নিয়ে নেতানিয়াহু ও হামাসের সঙ্গে ট্রাম্পের দূতের আলোচনায় কী হলো?
নেতানিয়াহু বলেছেন, হামাস ও গাজার অন্য সশস্ত্র গোষ্ঠীকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করার পরই ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করবে। কূটনীতিকরা বলছেন, ২৭ অক্টোবরের নির্বাচনের আগে গাজা ইস্যুতে ইসরায়েলের বড় কোনো ছাড় দেওয়ার সম্ভাবনা কম।

আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদ্যাপন তালেবানের
আফগানিস্তানে ক্ষমতায় আসার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে তালেবান। এ উপলক্ষে আজ শনিবার তারা নিজেদের সরকারকে পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষম হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে।

তালেবান সরকারের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ কেন জরুরি?
যুক্তরাষ্ট্র ও ইউরোপ তালেবান সরকারকে বিচ্ছিন্ন করার চেষ্টা করেছে। তারা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি, বিদেশে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের অর্থ আটকে দিয়েছে এবং তালেবান কর্মকর্তাদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।



