Advertisement

কূটনৈতিক মিশনগুলোতে আতঙ্ক সৃষ্টি করতেই দূতাবাসে হুমকি: ডিএমপির

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

কূটনৈতিক মিশনগুলোতে আতঙ্ক সৃষ্টি করতেই দূতাবাসে হুমকি: ডিএমপির
ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের ব্রিফ করেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ছবি: চরচা

কূটনৈতিক এলাকায় বিভিন্ন দূতাবাসে ইমেইলে হুমকি দিয়ে চাঁদা আদায়ের চেষ্টা করছে একটি অপরাধী চক্র। চক্রটি ইমেইলে সাধারণ মানুষের বিকাশ নম্বর ব্যবহার করছে। যাদের বিকাশ নম্বর ব্যবহার করা হয়েছে, তাদের মধ্যে তিন থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। তারা এ বিষয়ে কিছুই জানতেন না।

Advertisement

আজ রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এসব কথা বলেন।

অতিরিক্ত কমিশনার বলেন, “চীন, পাকিস্তান ও তুরস্কের দূতাবাসসহ চারটি বিদেশি দূতাবাস এবং কয়েকটি সরকারি দপ্তরে একই ধরনের হুমকি ইমেইল পাঠানো হয়েছে।”

Advertisement

শফিকুল ইসলাম বলেন, “আমাদের প্রাথমিক মূল্যায়নে মনে হচ্ছে, এটি শুধু চাঁদাবাজির চেষ্টা নয়। বিদেশি রাষ্ট্রদূত ও কূটনৈতিক মিশনগুলোর মধ্যে আতঙ্ক সৃষ্টি করা এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করাও এই চক্রের উদ্দেশ্য হতে পারে।”