Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ব্যর্থ: ডিএমপি কমিশনার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৫: ৩৯
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ব্যর্থ: ডিএমপি কমিশনার

রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী কেন্দ্র করে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মিছিল, সমাবেশ করার পরিকল্পনা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ। বার্তা সংস্থা ইউএনবি-এর এক প্রতিবেদনে জানানো হয়, আজ মঙ্গলবার পুরান ঢাকার হোসেনী দালান ইমামবারায় আশুরার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এই তথ্য জানান তিনি।

Advertisement

ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল যে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, সমাবেশ করার চেষ্টা হতে পারে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তৎপর রয়েছে।”

আওয়ামী লীগের সম্ভাব্য জমায়েত ঠেকাতে রাজধানীর প্রবেশমুখগুলোতে চেকপোস্টের কার্যক্রম জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার। এছাড়া রাজধানীতে মোবাইল পেট্রোল এবং সাদা পোশাকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে জড়ো হতে পারেন, এমন আশঙ্কা থেকে রাজধানীর বিভিন্ন মেস ও হোটেলসহ সন্দেহভাজন এলাকাগুলোতে তল্লাশি চালানো হয়েছে। এই অভিযানে দলটির কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

মিছিল-সমাবেশের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটিয়ে সরকারকে বিব্রত করার উদ্দেশ্য ছিল তাদের। তবে পুলিশ সময়মতো পদক্ষেপ নেওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়েছে এবং দিনের বাকি সময়েও তারা কোনো বিশৃঙ্খলা করতে পারবে না বলে আশাবাদ ব্যক্ত করেন ডিএমপি কমিশনার।

সম্প্রতি আওয়ামী লীগের একটি মিছিলে ককটেল বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করে মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, “এই ঘটনায় পুলিশ ইতোমধ্যেই মামলা করেছে এবং মিছিল ও পরবর্তী সময়ে অভিযান চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।”

মোসলেহ উদ্দিন আহমেদ আরও বলেন, “মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ইঙ্গিত করে যে তাদের নাশকতার পরিকল্পনা থাকতে পারে। বিষয়টি পুরোপুরি খতিয়ে দেখার সুযোগ এখনও না হলেও, বিস্ফোরক ব্যবহারের ধরন দেখে আমরা নিশ্চিত যে সুযোগ পেলে তারা নাশকতা ছড়াতে পারে।”

ঢাকার বাইরে থেকে এসে কেউ যেন কোনো ধরনের নাশকতা বা বেআইনি সমাবেশ করতে না পারে, সেজন্য পুলিশের কঠোর নজরদারি ও চিরুনি অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

বিষয়: মিছিলঢাকাপুলিশডিএমপিআওয়ামী লীগকমিশনার
Advertisement
সর্বশেষ
  • ১

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ২

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৩

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

  • ৪

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ৫

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

সম্পর্কিত
  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে