Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২২ সেপ্টেম্বর, ২০২৬
২২ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ২৬
ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস
পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। ছবি: ইউএনবি

দুই দেশের সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টার অংশ হিসেবে নয়াদিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে বর্তমান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের নিয়োগ অনুমোদন দিয়েছে ভারত। আজ মঙ্গলবার নয়াদিল্লি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সবুজ সংকেত (এগ্রিমেন্ট) প্রদান করে। বিষয়টির সাথে সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

Advertisement
Advertisement
Advertisement

আসাদ আলম সিয়াম ১৯৯৫ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (পররাষ্ট্র ক্যাডার)-এ যোগ দেন। নয়াদিল্লিতে তিনি বর্তমান হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহর স্থলাভিষিক্ত হবেন। রিয়াজ হামিদুল্লাহকে জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সূত্র জানায়, সিয়ামের নিয়োগের জন্য ভারতের কাছে পাঠানো আনুষ্ঠানিক সম্মতিপত্র ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তর করা হয়েছে। ভারতীয় পক্ষ থেকে সম্মতি আটকে রাখার যে জল্পনা চলছিল, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে তার অবসান ঘটল।

এদিকে, আসাদ আলম সিয়ামের জায়গায় বাংলাদেশের পরবর্তী পররাষ্ট্র সচিব হতে যাচ্ছেন নিউইয়র্কে জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরী। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ তাকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

আসাদ আলম সিয়ামের দীর্ঘ কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। ২০২৫ সালের জুনে পররাষ্ট্র সচিব হওয়ার আগে তিনি এক বছরের কম সময় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৩-২০২৪ মেয়াদে অস্ট্রিয়া এবং ২০১৭-২০২১ মেয়াদে ফিলিপাইনে রাষ্ট্রদূত ছিলেন। এছাড়া ইতালির মিলানে বাংলাদেশের প্রথম কনসাল জেনারেল এবং যুক্তরাজ্যের ম্যানচেস্টারে সহকারী হাইকমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে ঢাকা-নয়াদিল্লি সম্পর্ক সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে তলানিতে ঠেকেছিল। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর উভয় পক্ষই দ্বিপাক্ষিক সম্পর্ক পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। তবে ভারতে শেখ হাসিনার উপস্থিতি ঢাকা-নয়াদিল্লি সম্পর্কের ক্ষেত্রে প্রধান মনস্তাত্ত্বিক বাধা হিসেবে রয়ে গেছে। বিশ্লেষকদের মতে, এই জটিল প্রেক্ষাপটে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা এবং সম্ভাব্য শীর্ষ পর্যায়ের সফরের ক্ষেত্র প্রস্তুত করাই হবে নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়ামের মূল চ্যালেঞ্জ।

বিষয়: ভারতবাংলাদেশনয়াদিল্লিকূটনীতিরাজনীতি
সর্বশেষ
  • ১

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

  • ২

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

  • ৩

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

  • ৪

    ভারতে বাংলাদেশের নতুন হাই কমিশনার হচ্ছেন আসাদ আলম সিয়াম: হিন্দুস্তান টাইমস

  • ৫

    বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

সম্পর্কিত
  • অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    অর্থনৈতিক বাস্তবতা থেকেই জ্বালানির দাম বাড়ানো হয়েছে: জাহেদ উর রহমান

    প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, “আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সাময়িকভাবে কিছুটা কমলেও পরিস্থিতি এখনও অস্থিতিশীল। অর্থনৈতিক বাস্তবতা বিবেচনা করেই সরকার জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।”

  • এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি

    সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় তাকে ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করবে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম চরচাকে জানান

  • খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনায় গুলিতে আহত মামুনের মৃত্যু, দাফন থামিয়ে ময়নাতদন্তে পাঠাল পুলিশ

    খুলনার পূর্ব রূপসায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত মামুন মীর (৩০) দীর্ঘ ৩৯ দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকার একটি হাসপাতালে মারা গেছেন। গতকাল সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মামুন মীর রূপসা উপজেলার বাগমারা গ্রামের নেয়ামত মীরের ছেলে। স্থানীয় একটি সূত্রের দাবি, তিনি এলাকার একটি

  • বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

    বিডিআর বিদ্রোহ ও শান্তিরক্ষায় আহত-নিহত পরিবারের মাঝে ফ্ল্যাটের বরাদ্দ হস্তান্তর

    বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে মিরপুর ডিওএইচএস এ নির্মিত ‘অপরাজিতা’ বহুতল ভবনে ফ্ল্যাটের বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।