Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২১: ০৩
হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বেইজিং, চীন। ১৬ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

গত এক সপ্তাহে ইরানের মদদপুষ্ট হুতিদের ব্যাপক সামরিক অভিযানের পর সৌদি আরব বেইজিংয়ের কাছে সহায়তা চাওয়ায় চীন গোপনে তেহরানকে হুতিদের নিয়ন্ত্রণে রাখতে ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে। বিষয়টি সম্পর্কে অবহিত তিন ইরানি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

Advertisement
Advertisement
Advertisement

সূত্রগুলো বলেছে, লোহিত সাগরের উপকূল এবং বাব আল-মান্দাব প্রণালির আশপাশে হুতিরা দ্রুত অগ্রসর হওয়ার পর রিয়াদ চীনের সহায়তা চেয়েছে। এতে সৌদি আরবের তেল রপ্তানি ও জাহাজ চলাচল আরও ঝুঁকির মুখে পড়েছে।

চীন প্রকাশ্যে সংযম, সংলাপ এবং নিরাপদ নৌচলাচল পুনর্বহালের আহ্বান জানিয়েছে। তবে সূত্রগুলোর মতে, চীনের ব্যক্তিগত বার্তা প্রকাশ্য বক্তব্যের চেয়েও বেশি জোরালো ছিল।

বেইজিং চায়, হুতিদের ওপর ইরানের প্রভাব কাজে লাগিয়ে সংঘাত যাতে আরও ছড়িয়ে না পড়ে, বিশেষ করে চীনের জন্য গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন এসব পথের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

Advertisement
Advertisement
Advertisement

আলোচনার বিষয়ে অবহিত ওই সূত্রগুলো নাম প্রকাশ না করার শর্তে জানান, চীনের বার্তাটি কীভাবে তেহরানের কাছে পৌঁছানো হয়েছে, সে বিষয়ে তারা বিস্তারিত জানেন না। বুধবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির চীন সফরের সময় বার্তাটি দেওয়া হয়েছিল কি না, সেটিও তারা নিশ্চিত করতে পারেননি।

সূত্রগুলো জানায়, তেহরানের জবাব ছিল—আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নির্ভর করছে ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের অবসানের ওপর।

তিন ইরানি সূত্রের ভাষ্য অনুযায়ী, হুতিদের ওপর প্রভাব খাটাতে ব্যর্থ হলে চীন তেহরানের ওপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে, এমন কোনো সরাসরি হুমকি বা ইঙ্গিত চীনা কর্মকর্তারা দেননি।

হুতিদের সামনে ‘ধরাশায়ী’ সৌদি, কারণ কী?houthi

রয়টার্সের এ প্রতিবেদন সম্পর্কে মন্তব্য জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, “চীন চায় না আঞ্চলিক উত্তেজনা আরও ছড়িয়ে ইয়েমেন ও লোহিত সাগরে পৌঁছাক। আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ানো কোনো পক্ষের স্বার্থেই নয়।”

মন্ত্রণালয় আরও বলেছে, “সব দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার প্রতি সম্মান দেখাতে হবে এবং মানুষের জীবন-জীবিকার জন্য গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালানো যাবে না। চীন এমন কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। পাশাপাশি সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের আহ্বান জানাচ্ছে।”

এ বিষয়ে মন্তব্য জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সৌদি সরকারের মিডিয়া অফিসে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

তিন ইরানি সূত্রের মতে, বেইজিংয়ের উদ্বেগের পর তেহরান কোনো পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট নয়।

তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করছে বলে তারা জানান।

বিষয়: সৌদি আরবচীনমধ্যপ্রাচ্যকূটনীতিবেইজিংহুতিতেহরানইরান
সর্বশেষ
  • ১

    টাকা নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র সংশোধনের অভিযোগ

  • ২

    ছাত্রদলের নতুন কমিটি: শেষ মুহূর্তে হিসাব-নিকাশ বদলে গেল কেন?

  • ৩

    শিশু গৃহকর্মী তানিয়া নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি

  • ৪

    হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের

  • ৫

    ডুপার নতুন ওয়েবসাইট উদ্বোধন

সম্পর্কিত
  • টাকা নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র সংশোধনের অভিযোগ

    টাকা নিয়ে এইচএসসি পরীক্ষার্থীর উত্তরপত্র সংশোধনের অভিযোগ

    এইচএসসি পরীক্ষার উত্তরপত্রে মোবাইল নম্বর লিখে রাখা এক পরীক্ষার্থীকে বাসায় ডেকে এনে টাকার বিনিময়ে পুনরায় উত্তরপত্রে লিখিয়ে পাস করিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে রাজশাহী শিক্ষা বোর্ডের এক পরীক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষক সেকেন্দার আলী রাজশাহীর হাজী জমির উদ্দীন সাফিনা মহিলা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের

  • শিশু গৃহকর্মী তানিয়া নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি

    শিশু গৃহকর্মী তানিয়া নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার দাবি

    রাজধানীর কাফরুল থানার শেওড়াপাড়া এলাকায় শিশু গৃহশ্রমিক তানিয়ার ওপর নির্যাতনের ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)।

  • বাংলাদেশে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ

    বাংলাদেশে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ

    চট্টগ্রামে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এসেছে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ। আজ বৃহস্পতিবার ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ নামের জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার চীনা কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

  • ডেঙ্গু মোকাবিলায় কেন কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় সরকার

    ডেঙ্গু মোকাবিলায় কেন কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় সরকার

    ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।