Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৭ সেপ্টেম্বর, ২০২৬
১৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডেঙ্গু মোকাবিলায় কেন কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় সরকার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯: ৪৮
ডেঙ্গু মোকাবিলায় কেন কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় সরকার
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। ছবি: স্বাস্থ্য মন্ত্রণালয়ের সৌজন্যে

ডেঙ্গু প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মানুষের আচরণগত পরিবর্তনে ভূমিকা রাখতে দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে দেশের শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতা ও সামাজিক যোগাযোগমাধ্যমের যোগাযোগকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

সভায় জানানো হয়, গতানুগতিক সরকারি প্রচারণার বাইরে গিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনগণের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটরদের পাশে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

সভায় ডেঙ্গু প্রতিরোধ ও জনস্বাস্থ্য সুরক্ষায় আগামী তিন মাসের একটি সমন্বিত রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিমন্ত্রী বলেন, ‘‘ডেঙ্গু চিকিৎসায় স্বাস্থ্য অধিদপ্তর ও হাসপাতালগুলো সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে। তিন হাজার চিকিৎসককে রিফ্রেশার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, স্যালাইনের সরবরাহ ও শয্যা প্রস্তুত রাখা হচ্ছে। তবে শুধু চিকিৎসার সক্ষমতা বাড়িয়ে মৃত্যু ও সংক্রমণ কমানো সম্ভব নয়; এর জন্য প্রয়োজন মানুষের আচরণগত পরিবর্তন। মানুষ যাতে সচেতন হয়ে সরাসরি পদক্ষেপ নেয়, সেই কার্যকর কাজটি করতে পারেন আপনারা—কনটেন্ট নির্মাতারা।’’

ড. এম এ মুহিত বলেন, ‘মানুষ আপনাদের কথা শোনে। এটাকে কেবল বাণিজ্যিক চুক্তি হিসেবে না দেখে ভেতরের তাগিদ ও সামাজিক দায়বদ্ধতা থেকে দেখুন। আপনার বানানো একটি সৃজনশীল ভিডিও হয়তো কারও পরিবারের একটি প্রাণ রক্ষা করতে পারে।’

বৈঠকে আগামী তিন মাসের একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। অংশগ্রহণকারী ক্রিয়েটর ও এজেন্সিগুলোকে শিগগিরই তাদের প্রাথমিক ধারণা ও রূপরেখা জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আগামী ২০ থেকে ২৫ অক্টোবরের মধ্যে আনুষ্ঠানিকভাবে এ ডিজিটাল প্রচারণার কনটেন্ট প্রচারের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিষয়: ডেঙ্গুস্বাস্থ্যমন্ত্রীসরকারকনটেন্ট ক্রিয়েটরচিকিৎসা
সর্বশেষ
  • ১

    হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের

  • ২

    ডুপার নতুন ওয়েবসাইট উদ্বোধন

  • ৩

    বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা প্রক্রিয়া সহজ করতে রাষ্ট্রপতির আহ্বান

  • ৪

    বাংলাদেশের সবচেয়ে বেশি খেলাপি ঋণ যে ৫ ব্যাংকে

  • ৫

    ‘জিন্নাহকে গ্লোরিফাই করে উপস্থাপন করা প্রবলেমেটিক’

সম্পর্কিত
  • হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের

    হুতিদের নিয়ন্ত্রণে ইরানকে চাপ চীনের

    তিন ইরানি সূত্রের মতে, বেইজিংয়ের উদ্বেগের পর তেহরান কোনো পদক্ষেপ নেবে কি না, তা স্পষ্ট নয়। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বৈরিতার মধ্যে চীনের সঙ্গে সম্পর্ক ইরানের জন্য গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব বহন করছে বলে তারা জানান।

  • বাংলাদেশে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ

    বাংলাদেশে চীনা নৌবাহিনীর ৩ জাহাজ

    চট্টগ্রামে পাঁচ দিনের শুভেচ্ছা সফরে এসেছে চীনের নৌবাহিনীর তিনটি জাহাজ। আজ বৃহস্পতিবার ‘থাং শান’, ‘দা ছিং’ এবং ‘থাই হু’ নামের জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। জাহাজ তিনটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছালে চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের পক্ষে চিফ স্টাফ অফিসার চীনা কর্মকর্তা ও নাবিকদের স্বাগত জানান।

  • ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

    দেশে গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত)। আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে নতুন করে ১ হাজার ৪৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের (ডিজিএইচএস) তথ্য অনুযায়ী, সর্বশেষ মৃত্যুর ঘটনায় চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ১৭৬ জনে দাঁড়িয়েছে।

  • রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    রাজনীতিতে ধর্ম নিয়ে এসে রক্তপাত চাই না: আইনমন্ত্রী

    আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপি ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে রক্তপাত ঘটাতে চায় না। আজ বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতি আয়োজিত জন্মাষ্টমী উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।