স্বাস্থ্যমন্ত্রী

হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু ২৫ সেপ্টেম্বর: স্বাস্থ্যমন্ত্রী
আজ বৃহস্পতিবার ‘বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস’ উপলক্ষে ঢাকায় ইউনিভার্সিটি উইমেন্স ফেডারেশনে অ্যাসোসিয়েশন ফর ডিজএবলড পিপল (এডিপি) ও রোটারি ক্লাব আহসান মঞ্জিলের উদ্যোগে সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

দেশের সব হাসপাতালে চিকিৎসার মান বেড়েছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
দেশের সব হাসপাতালে গত ছয় মাসে চিকিৎসা সেবার মান বেড়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ শুক্রবার সকালে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এমন দাবি করেন।

অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের বিষয়ে যা করার আছে নিশ্চয়ই করা হবে: দীনেশ ত্রিবেদী
হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, “খুব দুঃখের কথা। এ ব্যাপারে যা যা করার আছে, আমরা নিশ্চয়ই করব।”

ঝটিকা সফরে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত পেলেন স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী বলেন, “আমার দেশের গরিব মানুষ ওষুধ পায় না, অথচ কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ গুদামে পড়ে আছে।”

সরকারি হাসপাতালে জনবল সংকট, দ্রুত এক লাখ নিয়োগের পরিকল্পনা: স্বাস্থ্যমন্ত্রী
পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ ও কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ শূন্য রয়েছে। এছাড়া স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের ২০ হাজার ৯০৯টির মধ্যে শূন্য রয়েছে ৬ হাজার ৯৫৩টি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‘সবকিছু দলের সঙ্গে একীভূত করেন কেন’, আদ্-দ্বীন ইস্যুতে স্বাস্থ্যমন্ত্রী
এই অবস্থায় সরকার বসে থাকতে পারে না উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমরা সব হাসপাতালকে শৃঙ্খলার মধ্যে আনতে চাই। সবার আগে বাংলাদেশ, সবার আগে দেশের ১৮ কোটি মানুষ। মানুষের স্বাস্থ্য ও জীবনের মূল্য সরকারকে দেখতে হবে।”

২০২৮ সালের মধ্যে দেশের সবাই ই-হেলথ কার্ড পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করা এবং দেশব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে দেশের সব নাগরিককে ই-হেলথ কার্ড প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।

শিশু মৃত্যু নিয়ে আদ-দ্বীনের জবাব সন্তোষজনক নয়: স্বাস্থ্যমন্ত্রী
মন্ত্রী জানান রোববার বিকেল ৫টায় শোকজের জবাব দেয়ার কথা থাকলেও ৪৮ ঘণ্টা বাড়িয়ে মঙ্গলবার বিকেল ৫টায় জবাব দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশের ওষুধ বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব বলেন।

আদ্-দ্বীন হাসপাতালের গাফিলতির প্রমাণ মিলেছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “তদন্ত প্রতিবেদনে অপরাধ ও অবহেলা স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। হাসপাতালটির যে পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে, সেটি আমরা ইতিমধ্যেই সিলগালা করে দিয়েছি। তবে পুরো হাসপাতালে দুই শতাধিক রোগী ভর্তি থাকায় হুট করে তা বন্ধ করা যাচ্ছে না।”

আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

আদ-দ্বীনে ছয় শিশুর মৃত্যু: ৩ জুনের মধ্যে মিলবে তদন্ত প্রতিবেদন
সম্প্রতি আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনার তদন্ত প্রতিবেদন আগামী ৩ জুনের মধ্যে জমা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। আজ সোমবার সকালে রাজধানীর এক অনুষ্ঠানে সাংবাদিকদেরকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

শিশুহত্যার দেশে স্বাগত!
তবে কি আমাদের বাংলাদেশ ‘শিশুহত্যার দেশ’ হিসেবেই পরিচিতি পাবে বিশ্বে? আমরা কি এতটা নিষ্ঠুর পরিচয়কেই গলার হার বানাতে চাই? এত এত উন্নয়নের বুলির পাশে সেটি কি মানাবে? মনে রাখা জরুরি, এ দায় কিন্তু চাপবে এই দেশ, দেশ চালানো সরকার এবং দেশে থাকা জনতার ঘাড়েই!

হামের চিকিৎসায় নিয়োজিত ডাক্তার-নার্সদের ঈদের ছুটি বাতিল
অন্যদিকে সরকারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত ৪ লাখ শিশুকে হাম-রুবেলার টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

হাসপাতালে ‘পাগলা ঘণ্টা’ চালু হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের ১০টি জেলা সদর হাসপাতালে ১০টি আইসিইউ ইউনিটের জন্য শিশু ভেন্টিলেটর দেওয়া হয়েছে। আগামী ঈদুল আজহার পর এক সপ্তাহের মধ্যেই এসব ইউনিট উদ্বোধন করা হবে।

আগে হামের চিকিৎসা করি, এরপর বিগত সরকারের ভুলের তদন্ত: স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকারের সময় হামের টিকার ব্যবস্থা না করার বিষয়ে যে তদন্তের কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে বর্তমান সরকার আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তে যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তবে তদন্তের বিষয়ে সরকার নজর দেবে বলে আশ্বাস দেন তিনি।

হুট করেই হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত কর্মীকে করলেন বরখাস্ত
সোমবার দুপুরে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ বরিশাল সদর হাসপাতাল পরিদর্শনে যান তিনি। পরিদর্শনের শুরুতেই টিকিট কাউন্টারে এক কর্মীকে কর্মস্থলে অনুপস্থিত পাওয়ায় তাৎক্ষণিক সাময়িক বরখাস্ত করার নির্দেশ দেন মন্ত্রী।

বিগত সরকারদের ভুলে টিকার সংকটে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
বিগত সরকারদের ভুল সিদ্ধান্তের কারণে টিকার সংকট হয়ে হাম-রুবেলায় শিশুদের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

‘মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম করেন’-স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তাকে উদ্দেশ করে বলেন, “মন্ত্রী সাহেব, প্রশংসা একটু কম।” জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “প্রশংসা করি নাই যতটুকু আপনি বলতেছেন, সামান্য বলেছি।”

হামের প্রকোপ কিছুটা কমেছে, দাবি স্বাস্থ্যমন্ত্রীর
বিশ্ব সাস্থ্য সংস্থা ও ইউনিসেফের সহয়তায় হামের টিকাদান কর্মসূচির পরে বাংলাদেশে হামের প্রকোপ কিছুটা কমেছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। আজ মঙ্গলবার রাজধানীতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।



