Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১৭: ০৮
চিকিৎসকদের বদলি-পদায়নে স্বচ্ছতা নিশ্চিতে অটোমেশন পদ্ধতি চালু
ছবি: ইউএনবি

স্বাস্থ্য খাতে বদলি ও পদায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে অটোমেশন পদ্ধতি চালু করেছে সরকার। প্রথম ধাপে এই পদ্ধতিতে ৯৫ জন জুনিয়র কনসালট্যান্টকে বদলি ও পদায়ন করা হবে। পরবর্তীতে স্বাস্থ্যসেবা বিভাগের সব পদের বদলি ও পদায়ন পর্যায়ক্রমে অটোমেশনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

Advertisement

আজ বৃহস্পতিবার সচিবালয়ে অটোমেশন ব্যবস্থার উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

বার্তা সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে এই উদ্যোগকে ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আজকে আমরা উপজেলা লেভেলে ৯৫ জন চিকিৎসককে অটোমেশন পদ্ধতিতে বদলি করতে চাচ্ছি, যেখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না।

Advertisement
Advertisement
Advertisement

চিকিৎসকদের নিজ নিজ উপজেলায় পদায়নের বিষয়ে তিনি বলেন, “এটা আমরা পরবর্তীতে করব। ডাক্তারদের সেন্টিমেন্ট অনুযায়ী যার যার উপজেলায় দেওয়ার একটা নির্দেশনা আছে। অটোমেশনের যদি অন্যখানে পড়ে, আমরা খুঁজে দেখব কার উপজেলা কোনটা, নিজ নিজ উপজেলায় আমরা দেব।”

এ প্রক্রিয়ায় ৯৫ জন চিকিৎসককে বদলির ফলাফল দেখে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, পুরো মন্ত্রণালয়কে আমরা অটোমেশন পদ্ধতিতে আনতে পারি।

আগের সরকারের গাফিলতিতে হামে বহু শিশুর প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রীHealth Minister Sardar Md. Sakhawat – UNB

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই স্বাস্থ্য খাতে বিরাট পরিবর্তন, সংস্কার এবং অনিয়ম থেকে নিয়মে ফেরত আনার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা বদলি-পদায়ন অটোমেশন চালু করছি।

স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ডা. উম্মেহানী বলেন, সরকারি কার্যক্রমে অটোমেশন নিশ্চিত করা এবং প্রশাসনিক প্রক্রিয়াকে আরও আধুনিক, স্বচ্ছ ও গতিশীল করা সরকারের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।

সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে মেধা, জ্যেষ্ঠতা ও স্বচ্ছতার ভিত্তিতে নির্ধারিত মানদণ্ড অনুযায়ী বদলি ও পদায়ন পরিচালিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিষয়: স্বাস্থ্যসেবাস্বাস্থ্য মন্ত্রণালয়স্বাস্থ্যমন্ত্রীচিকিৎসকবদলিডিজিটাল
Advertisement
সর্বশেষ
  • ১

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে

  • ২

    মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ঘোষণা সরকারের

  • ৩

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া

  • ৪

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

  • ৫

    বিশ্ব ডাক দিবসে নগদের ৬ প্রতিনিধিকে সম্মাননা

সম্পর্কিত
  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, ৩ আসামি রিমান্ডে

    রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় তিন আসামিকে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

  • পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া

    পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে ‘আলোচনা করছে’ রাশিয়া

    ঢাকার কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উচ্চক্ষমতাসম্পন্ন আরও কয়েকটি ইউনিট নির্মাণের নতুন পর্যায় নিয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা করছে রাশিয়া।

  • জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    জেরুজালেমে দূতাবাস খুলল কলম্বিয়া, ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি পুনর্বহাল

    ২০১৮ সালে যুক্তরাষ্ট্র জেরুজালেমে তাদের দূতাবাস স্থানান্তর করার পর থেকে বিভিন্ন দেশও সেখানে দূতাবাস সরিয়ে নিয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে গুয়াতেমালা, হন্ডুরাস, প্যারাগুয়ে ও সোমালিল্যান্ড।

  • ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরে স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে যুবকের মৃত্যুদণ্ড

    ফরিদপুরের আলফাডাঙ্গায় আট বছর বয়সী শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।