Advertisement

বিগত সরকারদের ভুলে টিকার সংকটে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

বিগত সরকারদের ভুলে টিকার সংকটে শিশুদের প্রাণহানি হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সরকারদের ভুল সিদ্ধান্তের কারণে টিকার সংকট হয়ে হাম-রুবেলায় শিশুদের মৃত্যু হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Advertisement

আজ বুধবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউনিসেফ ও গ্যাভির সহায়তায় আসা ভ্যাকসিনের চালান গ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অব ভ্যাকসিন। যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে। চার বছর অন্তর যে ক্যাম্পেইনটা করার কথা ছিল তারা সেটা করেনি। তারা ২৪ ও ২৫ সালে কোনো ক্যাম্পেইন করা হয়নি।”

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, গত ৫ এপ্রিল থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে ৫ মে পর্যন্ত ১ কোটি ৬৮ লাখের বেশি শিশু টিকা পেয়েছে, যা লক্ষ্যমাত্রার ৯৩ শতাংশ। দ্রুতই শতভাগ কভারেজ অর্জিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement