Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ঝটিকা সফরে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত পেলেন স্বাস্থ্যমন্ত্রী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ২২: ০৪
ঝটিকা সফরে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত পেলেন স্বাস্থ্যমন্ত্রী

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে প্রতিষ্ঠানটির একটি পরিত্যক্ত ভবনে কয়েক লাখ টাকার বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধের মজুত দেখতে পান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ শনিবার পরিদর্শনের সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার মান, রোগীদের দেওয়া খাবারের গুণগত মান, পরিচ্ছন্নতা এবং চিকিৎসক সংকটও পর্যালোচনা করেন। বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর তিনি অনিয়ম ও বিভিন্ন ধরনের ঘাটতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, “আমার দেশের গরিব মানুষ ওষুধ পায় না, অথচ কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ গুদামে পড়ে আছে।”

পরিদর্শনে চিহ্নিত সমস্যাগুলোর দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

পরে মন্ত্রী ওই এলাকার একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন।

পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগের সরকারের সময়ে অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের স্বাস্থ্য ব্যবস্থা অবনতির দিকে গেছে। বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে পুনর্গঠনের জন্য কাজ করছে এবং ভবিষ্যতে এ অঞ্চলের মানুষ আরো উন্নত স্বাস্থ্যসেবা পাবে।”

তিনি বলেন, “আমরা চাই আমাদের গরিব ও পরিশ্রমী মানুষ বিদ্যমান সুযোগ-সুবিধার মধ্যেই সেবা পাক। আমরা হাসপাতালটিকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নিয়েছি। খুব শিগগিরই দরপত্র প্রক্রিয়া শুরু হবে, এরপর কাজ শুরু হবে।”

পরে তিনি পরিদর্শনের জন্য পাশের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সবশেষে স্বাস্থ্যমন্ত্রী বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাসের রিকাবদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিষয়: বাগেরহাটস্বাস্থ্যমন্ত্রীমোরেলগঞ্জস্বাস্থ্য কমপ্লেক্স
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

    রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প