Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু ৩ অক্টোবর, অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধিরা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৩: ১০
‘বে অব বেঙ্গল কনভারসেশন’ শুরু ৩ অক্টোবর, অংশ নেবেন শতাধিক দেশের প্রতিনিধিরা
ছবি: চরচা

‎ঢাকায় আগামী ৩ থেকে ৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক কৌশলগত ফোরাম ‘বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬’। আয়োজক সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের (সিজিএস) এক প্রেস কনফারেন্সে এই বৈশ্বিক সম্মেলনের ঘোষণা দেওয়া হয়।

Advertisement

পঞ্চমবারের মতো আয়োজিত এবারের সম্মেলনে বিশ্বের ১০০টিরও বেশি দেশ থেকে সাবেক রাষ্ট্রপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, নীতি-নির্ধারক, শিক্ষাবিদ, নিরাপত্তা বিশেষজ্ঞ ও যুব নেতারা অংশ নেবেন।

‎

‎সম্মেলনে অংশগ্রহণ করবেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ, মালির সাবেক প্রধানমন্ত্রী মুসা মারা এবং মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহামেদ নাশিদ। বাংলাদেশকে আন্তর্জাতিক আলোচনার অংশগ্রহণকারী হিসেবে নয়, বরং বৈশ্বিক সংলাপের স্থায়ী স্বাগতিক দেশ ও বিশ্বের সামনে একটি স্থায়ী জানালা হিসেবে গড়ে তোলাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।‎

Advertisement
Advertisement
Advertisement

‎

কফির আড়ালে লুকিয়ে আছে যে শোষণের গল্পCoffee Industry

এবারের সম্মেলনের পাঁচটি প্রধান কৌশলগত বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এগুলো হলো— ভূ-রাজনীতি, নিরাপত্তা ও কৌশলগত প্রতিযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার স্পেস ও তথ্যের ক্ষমতা, বাণিজ্য, সংযোগ ও কৌশলগত প্রবৃদ্ধি, সীমান্ত ছাড়িয়ে ঝুঁকি মোকাবিলা এবং ট্রাস্ট, প্রাতিষ্ঠানিক নেতৃত্ব ও সামাজিক জোট।

সম্মেলনে প্লেনারি সেশন, লিডারশিপ ফোরাম ও রাউন্ডটেবিল আলোচনার পাশাপাশি একক বক্তাদের বক্তব্যের জন্য থাকছে ‘বিওবিসি স্পটলাইট’ সেশন। এ ছাড়া প্রধান ফ্ল্যাগশিপ আলোচনার অংশ হিসেবে ‘দ্য নিউ স্ট্র্যাটেজিক মিডল’, ‘হোয়াই দ্য বে ম্যাটার্স টু দ্য ওয়ার্ল্ড’, ‘দ্য ফিউচার অব এশিয়া’ এবং ‘উইমেন শেপিং দ্য ফিউচারের’ মতো বৈশ্বিক সংলাপ অনুষ্ঠিত হবে।

‎

‎একটি বেসরকারি, স্বাধীন ও নিরপেক্ষ থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে সিজিএস পাঁচ বছর আগে পরীক্ষামূলকভাবে শুরু হওয়া এই আয়োজনটি বর্তমানে একটি স্থায়ী আন্তর্জাতিক প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।

নিবন্ধিত সাংবাদিকেরা এর সবকটি উন্মুক্ত অধিবেশনে সরাসরি অংশ নিতে পারবেন এবং পাবলিক সেশনগুলো সরাসরি সম্প্রচার করা হবে। সংবাদ সম্মেলনে সিজিএস চেয়ারম্যান জিল্লুর রহমান উপস্থিত ছিলেন।

বিষয়: কূটনীতিরাজধানীমন্ত্রীঢাকাবাংলাদেশরাজনীতি
Advertisement
সর্বশেষ
  • ১

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

  • ২

    ব্রাজিলের নির্বাচন ও লাতিন আমেরিকায় মার্কিন আধিপত্য

  • ৩

    সরকারি কর্মী: বেতন বৃদ্ধি যৌক্তিক ও সময়োচিত

  • ৪

    ১৯৫৪ সালের পূর্ব পাকিস্তান আইনসভায় নির্বাচিত অমুসলিম ছিলেন ৭২ জন, এখন বাংলাদেশে ৪

  • ৫

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

সম্পর্কিত
  • রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার তাসনীম সিরাজ

    রাজনৈতিক প্রোপাগাণ্ডা, অপতথ্য ও বিদ্যায়তনিক পরাধীনতার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বুধবার মাস্টার্সের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছিলেন সহযোগী

  • ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর

    ব্যাংকিং ব্যবস্থার তারল্য সংকটের জন্য দায়ীদের কঠোর সমালোচনা করে গভর্নর বলেন, এ অপরাধের ভয়াবহতা বোঝাতে প্রচলিত শব্দ যথেষ্ট নয়।

  • যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগে তদন্ত কমিটি গঠন

    যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁসের অভিযোগ তদন্তে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজ শনিবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এ কমিটি

  • নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল জয়ী নাভি পিল্লাইকে আসকের অভিনন্দন

    নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হওয়ায় বিশিষ্ট মানবাধিকারকর্মী, আইনজ্ঞ ও বিচারক নাভানেথেম নাভি পিল্লাইকে অভিনন্দন জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে আসক জানিয়েছে, মানবাধিকার সুরক্ষা, আন্তর্জাতিক আইন ও ন্যায়বিচার নিশ্চিতকরণে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি নোবেল শান্তি