অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে আগুন, দগ্ধ ২
নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে দুইজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন
গোপালগঞ্জের মুকসুদপুর থানায় আগুন দিয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বৃহস্পতিবার বেলা ১২টায় আগুনের তথ্য পায় ফায়ার সার্ভিস।

দীর্ঘশ্বাস ও অনিশ্চয়তা: কেমন আছেন বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সেই ব্যবসায়ীরা?
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাড়ে তিন বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। তবে, দীর্ঘ সময় পরেও পুরোপুরি কাটেনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দীর্ঘশ্বাস ও অনিশ্চয়তা।

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ফুকেটে ভবনে আগুন, নিহত ১১
ফুকেটের গভর্নর বলেন, ধারণা করা হচ্ছে, আগুন থেকে বাঁচতে হতাহত ব্যক্তিরা ভবনের ওপরের তলাগুলোর দিকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তৃতীয় তলা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি ১০ জনের মরদেহ পাওয়া গেছে পঞ্চম তলায়।

ফায়ার সার্ভিসের নেই নিজস্ব ইঞ্জিনিয়ারিং ইউনিট, চলে কীভাবে?
দ্রুত নগরায়নের ফলে দেশের শহরগুলোয় জ্যামিতিক হারে বাড়ছে বহুতল ভবন। বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ দেশজুড়ে শিল্পায়নও ছড়িয়ে পড়ছে। ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বাড়ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিসংখ্যান বলছে, গত বছর (২০২৫) সারা দেশে ৭১টি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে এনসিপির হট্টগোল, ডেপুটি স্পিকারের হস্তক্ষেপ
নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুন লাগার ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর ফ্লোর নিয়ে নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, বাইরে থেকে কোনো কিছু নিক্ষেপ করার পর বাড়িটিতে আগুন ছড়িয়ে পড়ে।

এমপি নুসরাতের বাড়িতে আগুন, পেট্রলবোমা হামলার অভিযোগ
কুষ্টিয়ার গ্রামের বাড়িতে পেট্রলবোমা ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম। আগুনে একতলা টিনশেড বাড়িটির আটটি কক্ষের মধ্যে পাঁচটি পুড়ে গেছে।

ফতুল্লায় মাদরাসায় আগুন: হাসপাতাল থেকে ছাড়পত্র ৫৩ শিক্ষার্থীর, ভেন্টিলেশনে একজন
হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সাথে আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। চিকিৎসকেরা দগ্ধ সকল শিক্ষার্থীর দ্রুত সুস্থতা কামনা করেছেন।

বিনামূল্যে চিকিৎসা পাবে ফতুল্লার আহত শিক্ষার্থীরা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
প্রতিমন্ত্রী বলেন, “যারা আছেন তাদেরকে পরিচর্যার জন্য দুটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে ১৩ থেকে ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন। আহতদের যত রকমের পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন সবকিছু ফ্রি করে দেওয়া হয়েছে।”

সুনামগঞ্জে আগুনে পুড়ে গেল ১৫ বসতবাড়ি
স্থানীয়দের দাবি, পল্লী বিদ্যুতের মেইন পিলারে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে ঘরের আসবাবপত্র, ধান-চাল, সার-কীটনাশক, বীজধান, নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

‘ফল কেনার জন্য টাকা চেয়েছিলাম, ছেলে বলেছিল ১২ তারিখে পাঠাবে’
অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি প্রবাসী নিহত হন। তাদের মধ্যে ১২ জনই নওগাঁ জেলার বাসিন্দা। নিহতদের মধ্যে নয়জনের মরদেহ ২৭ আগস্ট দেশে আনা হয়। বাকি সাতজনের মরদেহ আজ শনিবার দেশে পৌঁছেছে। এই সাতজনের মধ্যে পাঁচজন নওগাঁর বাসিন্দা।

গাজীপুরে গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর বার্তা সংস্থা ইউএনবির।

জার্মানিতে নাৎসি কর্মকর্তাদের ঐতিহাসিক অতিথিশালায় আগুন, সন্দেহভাজন আটক
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলের কাছ থেকে আটক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এখনো জ্বলছে টঙ্গীর ড্রাগ ইন্টারন্যাশনাল, নিয়ন্ত্রণে ২০ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার ২০টি ইউনিট। যোগ দিয়েছে সেনাবাহিনীর একটি দলও।

টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনালে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকার বেক্সিমকো রোডের ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। পথে আরও চারটি ইউনিট রয়েছে।

মিরপুরে উচ্ছেদ অভিযান উত্তেজনার নেপথ্যে কী?
রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা রণক্ষেত্রে রূপ নেয়।

মহাখালীতে বাসায় আগুন, বার্ন ইনস্টিটিউটে ৪ জন
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ হওয়া চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

মমেক হাসপাতালে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যুর খবর সঠিক নয়: বিভাগীয় কমিশনার
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে অগ্নিকাণ্ডের সময় ‘পদদলিত হয়ে’ ৬ জনের মৃত্যুর যে তথ্য বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায়

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।








