Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৪ অক্টোবর, ২০২৬
২৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

জার্মানিতে নাৎসি কর্মকর্তাদের ঐতিহাসিক অতিথিশালায় আগুন, সন্দেহভাজন আটক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ১৩: ০০
জার্মানিতে নাৎসি কর্মকর্তাদের ঐতিহাসিক অতিথিশালায় আগুন, সন্দেহভাজন আটক
জার্মানির বাভারিয়া রাজ্যে ‘ঈগলস নেস্ট’ নামে পরিচিত ঐতিহাসিক অতিথিশালায় আগুন লাগার পর ধোঁয়া ও আগুনের শিখা ওপরে উঠতে দেখা যাচ্ছে। ২৪ অক্টোবর ২০২৬। ছবি: রয়টার্স

জার্মান পুলিশ জানিয়েছে, ‘ঈগলস নেস্ট’ নামে পরিচিত ঐতিহাসিক একটি পাহাড়ি অতিথিশালায় আগুন লাগার পর এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। নাৎসি কর্মকর্তারা, যাদের মধ্যে স্বৈরশাসক অ্যাডলফ হিটলারও ছিলেন, অবকাশযাপনের জন্য ভবনটি ব্যবহার করতেন।

Advertisement

পুলিশ জানায়, শুক্রবার দক্ষিণাঞ্চলীয় বাভারিয়া রাজ্যের বের্খটেসগাডেন এলাকার ওই ভবনে আগুন লাগার পর প্রায় ২০০ জন অগ্নিনির্বাপককর্মী ও জরুরি সেবাকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কেলস্টাইনহাউস নামে পরিচিত ভবনটিতে আগুন লাগে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাস্থলের কাছ থেকে আটক সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে অগ্নিকাণ্ডের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

আগুন লাগার সম্ভাব্য কারণ বা এর পেছনে কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।

যুক্তরাষ্ট্রের সাথে ‘বিনা শর্তে’ বন্ধুত্বের যুগ শেষ: জার্মানির চ্যান্সেলরgerman-chancelor

১৯৩৮ সালে নাৎসি কর্মকর্তা ও তাদের অতিথিদের জন্য অতিথিশালা হিসেবে ভবনটি নির্মাণ করা হয়। আল্পস পর্বতমালার মনোরম পরিবেশে অবস্থিত এই ভবনটি কাছাকাছি অবস্থিত হিটলারের গ্রীষ্মকালীন বাসভবন ‘বার্গহফ’ থেকে পৃথক।

বর্তমানে বাভারিয়া রাজ্য সরকারের মালিকানাধীন কেলস্টাইনহাউসকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নাৎসি শাসনামলের স্মারক হিসেবে ঐতিহাসিক স্থাপনা ঘোষণা করা হয়।

বিষয়: জার্মানআটকআগুনহিটলারঐতিহাসিকঅগ্নিকাণ্ডস্থাপত্যবিশ্বযুদ্ধইউরোপঅগ্নিনির্বাপক কর্মী
Advertisement
সর্বশেষ
  • ১

    আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

  • ২

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

  • ৩

    চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

  • ৪

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

  • ৫

    জার্মানিতে নাৎসি কর্মকর্তাদের ঐতিহাসিক অতিথিশালায় আগুন, সন্দেহভাজন আটক

সম্পর্কিত
  • আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

    আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় জামায়াতের উদ্বেগ

    সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিরোধী দল জামায়াতে ইসলামী। এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এ ধরনের অপরাধ দমনে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।

  • গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে সুতার গোডাউনে আগুন

    গাজীপুরে একটি গার্মেন্টসের কার্টন ও সুতার গোডাউনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

  • চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

    চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন

    সর্বশেষ জানা তথ্য অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিংয়ে বিজয় দিবসের ৮০তম বার্ষিকী উদ্‌যাপনে অংশ নিতে চীন সফর করেছিলেন কিম। সে সময় তিনি চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে শীর্ষ বৈঠক করেন।

  • এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    এজেআর কুরিয়ারের মামলার বাদীকে হত্যার হুমকি

    রাজধানীর হাজারীবাগে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গুদামে হামলা, ভাঙচুর ও চাঁদাবাজির ঘটনায় করা মামলার বাদীকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বিরোধ মীমাংসা করতে ২৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি।