
ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড
ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়া সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে বলেছেন, নেতাদের কারাবাসে দল ভয় পাবে না। তিনি বলেন, “আমরা এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটাব।”
গাজীপুরের টঙ্গীর চেরাগআলী এলাকায় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। বেক্সিমকো রোডের ওই প্রতিষ্ঠানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। পথে আরও চারটি ইউনিট রয়েছে।
আজ বুধবার সকাল ১০টা ১৫ থেকে ১০টা ২০ মিনিটের দিকে কারখানাটির চারতলা ভবনের চারতলায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে (কাঁচামালের গুদাম) এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কাঁচামালের গুদাম ও সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহীন আলম ও সদর দপ্তরের কর্মকর্তা শাহজাহান শিকদার জানান, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে।
সংশ্লিষ্ট ফায়ার স্টেশন থেকে অগ্নিকাণ্ডের স্থানটির দূরত্ব প্রায় দুই কিলোমিটার। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও আগুনের তীব্রতা বিবেচনায় পরে মোট ১৪টি ইউনিট অগ্নিনির্বাপণে নিয়োজিত করা হয়।
অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কারখানায় আগুন লাগায় আশপাশের এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়কস্তারিত তথ্য পাওয়া যায়নি।

ককরোচ পার্টির সৌরভ–আশুতোষের পাঁচ দিনের কারাদণ্ড
ব্যক্তিগত মুচলেকায় মুক্তি পাওয়া সিজেপি নেতা অজিঙ্ক্য শিন্ডে বলেছেন, নেতাদের কারাবাসে দল ভয় পাবে না। তিনি বলেন, “আমরা এই স্বৈরাচারী সরকারের অবসান ঘটাব।”

আরও ৯ কার্গো এলএনজি কিনবে সরকার
দেশে গ্যাসের ঘাটতি মেটাতে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ট্রাফিগুরা পিটিই লিমিটেডের কাছ থেকে ২০২৬ সালের ডিসেম্বর থেকে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত মোট ৯ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে প্রয়োজন অনুযায়ী দুই পক্ষের সম্মতিতে কার্গোর সংখ্যা কমানো বা বাড়ানো যেতে

খাবারে ভেজাল রোধে নমুনা পরীক্ষার মোবাইল ল্যাবরেটরি পরিদর্শন প্রধানমন্ত্রীর
কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, ভেজালবিরোধী অভিযানের অংশ হিসেবে দেশের ৬৪টি জেলায় খাদ্যের নমুনা পরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। এসব কার্যক্রমে সহায়তা দিতে মোবাইল ল্যাবরেটরি ব্যবহার করা হচ্ছে।

গুলশানে গাড়িচাপায় পোষা কুকুর হত্যার ঘটনায় মামলা, চালকের খোঁজে পুলিশ
রাজধানীর গুলশানে চার বছর বয়সী সাইবেরিয়ান হাস্কি জাতের পোষা কুকুর ‘কাই’কে গাড়িচাপা দিয়ে হত্যায় অভিযুক্ত গাড়িটি শনাক্ত করেছে পুলিশ। কালো রঙের টয়োটা ফরচুনার গাড়িটির নিবন্ধন নম্বরসহ গতকাল মঙ্গলবার রাতে গুলশান থানায় দণ্ডবিধির ৪২৮/৪২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।