Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৪ অক্টোবর, ২০২৬
১৪ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ১০: ০১
সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা
সৌদি আরবের তেল শোধনাগার আরামকো। ছবি: রয়টার্স

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাহরানে রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সৌদি আরামকোর একটি প্রশাসনিক ভবনে হামলা হয়েছে। এতে ভবনটিতে আগুন ধরে যায়, তবে তার ব্যপ্তি সীমিত ছিল। ইয়েমেনের হুতির বিদ্রোহীদের সঙ্গে সৌদির চলমান সংঘাতের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।

Advertisement

স্থানীয় সময় আজ বুধবার এক বিবৃতিতে হামলার খবর জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, গতকাল মঙ্গলবার রাতে এ হামলা হয়েছে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে আরামকোর একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানায়, দাহরানে কোম্পানিটির সদর দপ্তর কমপ্লেক্সে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সূত্রটির ভাষ্য, কমপ্লেক্সের একটি অফিস টাওয়ারে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে টাওয়ারটির ওপরের তিনটি তলা ক্ষতিগ্রস্ত হয়।

ওই সূত্র এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন আরও দুজন জানান, ভবনটিতে আগুন জ্বলছিল।রয়টার্স জানিয়েছে, কমপ্লেক্সটিতে আরামকোর একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণকেন্দ্র রয়েছে। এখান থেকে দেশের স্থল ও সমুদ্রের তেলক্ষেত্র, তেলের পাইপলাইন, শোধনাগার এবং তেল রপ্তানির টার্মিনালগুলোর কার্যক্রম পরিচালনা করা হয়।

বিমান বাংলাদেশের দাম্মাম ফ্লাইটও ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিতBiman

ইয়েমেনে নতুন করে শুরু হওয়া গৃহযুদ্ধে সরকারি বাহিনীকে সমর্থন দিচ্ছে সৌদি আরব। এর জবাবে গত এক সপ্তাহ ধরে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে হুতিরা। সৌদির রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে চার দফা হামলা হয়েছে। এর মধ্যে গত শনিবারের হামলায় ১৩ জন নিহত হন।

গত এক দশকে সৌদি আরবে সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল শনিবার রিয়াদের বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা। এরপর আরও হামলার কারণে সৌদি আরবজুড়ে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

সৌদির নেতৃত্বাধীন জোট জানিয়েছে, তারা দাহরানে একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে। এর ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি জোট।

এর আগে ইয়েমেনের রাজধানী সানায় সৌদি নেতৃত্বাধীন জোটের হামলার কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছিল হুতিরা। সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছিলেন, সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে দাহরানে সৌদি আরামকোর সদর দপ্তর ও রিয়াদের একটি তেল শোধনাগার থাকতে পারে।

বিষয়: সৌদি আরবহুতিহামলাআগুনতেলজ্বালানি তেলমধ্যপ্রাচ্যসংঘাত
Advertisement
সর্বশেষ
  • ১

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

  • ২

    ‘সবচেয়ে সুন্দর সময় যখন অ্যালবামটা করতেছিলাম’

  • ৩

    সরকার নির্ধারিত দামে এলপিজি না পাওয়ার ঝামেলায় ব্যবসায়ীরাও!

  • ৪

    সৌদি আরামকোর দাহরান কমপ্লেক্সে হুতিদের হামলা

  • ৫

    দেশে রিকসিলিয়েশনের প্রধান দায়িত্ব কার?

সম্পর্কিত
  • ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    ঢাকা থেকে সৌদিগামী ৮৬ ফ্লাইট বাতিল

    সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধ থাকায় বাংলাদেশ থেকজে এখন পর্যন্ত ৮৬টি সৌদিগামী ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৩৬টি এবং ট্রানজিট ফ্লাইট ৫০টি।

  • গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    গণ-অভ্যুত্থানে নারীরা নেতৃত্ব দিলেও পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়ায় তারা উপেক্ষিত

    হোমা হুদফার বলেন, “নতুন রাজনৈতিক ব্যবস্থার নিয়মকানুন যখন প্রণয়ন করা হবে, তখন নারীদের অবশ্যই সেখানে উপস্থিত থাকতে হবে। সাংবিধানিক সমতার পাশাপাশি তা কার্যকর করার সক্ষমতাসম্পন্ন প্রতিষ্ঠানও থাকতে হবে।”

  • যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিনেতার ওপর হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

  • ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    ‘বিরোধী দল না এলেও সংবিধান সংশোধনের উদ্যোগ নিতে হবে’

    আগামী ২৪ অক্টোবর শনিবার সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধি এবং বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সঙ্গে দিনব্যাপী আলোচনার প্রাথমিক পরিকল্পনা রয়েছে বলে জানান কমিটির সভাপতি।