
ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
রাজধানীর মহাখালী ডিওএইচএস এলাকায় একটি বাসায় আগুনের ঘটনা ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ হওয়া চারজনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাখালী ডিওএইচএসের ২ নম্বর রোডের ১৮০ নম্বর বাসায় এই ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ৯টার দিকে অসুস্থ অবস্থায় চারজনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়।
অসুস্থরা হলেন—সায়মুল হক (৬৪), জাহান (২২), ওভি (৩১) ও সুমাইয়া বিনতে আলম (২৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মহাখালী ডিওএইচএস এলাকা থেকে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া চারজনকে জরুরি বিভাগে আনা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন এবং পর্যবেক্ষণে রয়েছেন।
চিকিৎসক সুলতান মাহমুদ শিকদার বলেন, চারজনের কারও শরীরে বাহ্যিক পোড়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। ধোঁয়া শ্বাসের সঙ্গে গ্রহণের কারণে (স্মোক ইনহেলেশন) তারা অসুস্থ হয়েছেন। এ কারণে তাদের চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ঢাবিতে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকার পৃথক দুটি স্থানে পরপর তিনটি ককটেল বিস্ফোরণ হয়েছে। প্রাথমিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

মক্কার কাছে হুতিদের ড্রোন হামলার অভিযোগ, ভূপাতিত করল সৌদি
মক্কার নগরীর কাছে ইয়েমেনের সশস্ত্র হুতি গোষ্ঠীর ছোড়া একটি ড্রোন ভূপাতিত করেছে সৌদির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, নিয়ন্ত্রিত আকাশসীমায় প্রবেশের আগেই ড্রোনটি ধ্বংস করা হয়।

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সময়সূচি সম্ভাব্য, চূড়ান্ত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
নির্বাচন কমিশন (ইসি) স্থানীয় সরকার নির্বাচনের যে সময়সূচি ঘোষণা করেছে, সেটি কেবল ‘সম্ভাব্য’ পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। খবর ইউএনবির।

মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
রাজধানীর চানখারপুলের কায়েতটুলির একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়েছে। অনিক বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং ও পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।