Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ সেপ্টেম্বর, ২০২৬
১৫ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯: ১৭
ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬
হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। ছবি: ইউএনবি

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে (মমেক) অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জনের নিহত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার বিকেল পৌনে ৫টার দিকে হাসপাতালের নতুন ভবনের লিফট নিয়ন্ত্রণ কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।

নিহত পাঁচজনের পরিচয় জানা গেছে। তারা হলেন নেত্রকোনার পূর্বধলার হাজেরা বেগম (৫০), ফুলবাড়িয়ার শাহজাহান (৪০), রমজান (৩৮) ও জাহানারা (৫০) এবং ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কুলসুমা (৩৫)। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ আল মামুন এ তথ্য জানিয়েছেন।

হাসপাতাল সূত্র জানিয়েছে, নতুন ভবনের অষ্টম তলায় আগুন লাগার পর রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেকে হুড়োহুড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে ধাক্কাধাক্কিতে আহত হন। আহতদের কয়েকজন পরে মারা যান। আবার আতঙ্কের কারণেও মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ ঘটনায় ছয়জন নিহত ও ২০ জন আহত হয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement
চীনে পণ্যবাহী জাহাজে আগুন, নিহত ২৫China fire

ময়মনসিংহ সদর থেকে তিনটি এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে একটিসহ ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তাকর্মী, পুলিশ ও হাসপাতালের কর্মীরা শিশু, নারী ও অন্য রোগীদের ভবন থেকে বের করে আনতে সহায়তা করেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, হাসপাতালের নতুন আটতলা ভবনের একটি লিফটের কন্ট্রোল রুমের কন্ট্রোলার মেশিনের সঙ্গে থাকা বোর্ডে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অতিরিক্ত উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

হাসপাতালের উপপরিচালক জাকিউল ইসলাম বলেন, আগুনে কোনো ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়নি। তবে হাসপাতালের বিভিন্ন তলায় পানি জমে যাওয়ায় কিছুটা সমস্যা হয়েছে। আগুন লাগার কারণ জানতে হাসপাতাল কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রুকন ও হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিষয়: ময়মনসিংহহাসপাতালআগুনঅগ্নিকাণ্ডনিহতআহত
সর্বশেষ
  • ১

    চট্টগ্রামে ডেঙ্গু রোগী এত বাড়ছে কেন?

  • ২

    ‘ডাকসুর আন্ডারে যদি ইভালুয়েশন থাকে পারসোনাল অ্যাটাক টিচাররা খাবেই’

  • ৩

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

  • ৪

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

  • ৫

    ময়মনসিংহ মেডিকেলে আগুন, নিহত ৬

সম্পর্কিত
  • গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    গাজার ২০ হাসপাতালে জ্বালানি সরবরাহ বন্ধ করছে ডব্লিউএইচও

    ফিলিস্তিনের গাজায় চলমান ২০টির বেশি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ডিজেল সরবরাহ বন্ধ করবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। অর্থসংকটের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক মুনির আল-বুরশ।

  • ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাবির তিন ঘটনা তদন্তে ৩ কমিটি গঠন

    ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের সাম্প্রতিক তিনটি ঘটনা তদন্তে পৃথক তিনটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিগুলো সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। এসব প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

  • পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল

    পুলক চ্যাটার্জির মৃত্যুর পর বকেয়া পরিশোধ করল সমকাল

    দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও সদ্যপ্রয়াত সাংবাদিক পুলক চ্যাটার্জির পরিবারের কাছে বকেয়া পাওনা বাবদ ১০ লাখ টাকা দিয়েছে সমকাল কর্তৃপক্ষ।

  • ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    ছাত্রদল নেতার নিবন্ধনহীন মোটরসাইকেল আটক করায় এসপি কার্যালয় ঘেরাও

    চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদল সাধারণ সম্পাদকের নিবন্ধনহীন একটি মোটরসাইকেল আটক করায় পুলিশ সুপারের (এসপি) কার্যালয় ঘেরাও করে ছাত্রদলের নেতাকর্মীরা। সোমবার রাতে পুলিশ সুপারের কার্যালয়ের মূল ফটকে অবস্থান নিয়ে তারা প্রায় এক ঘণ্টা পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে রাখে।