Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীনে পণ্যবাহী জাহাজে আগুন, নিহত ২৫

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ১৫
চীনে পণ্যবাহী জাহাজে আগুন, নিহত ২৫
ছবি: রয়টার্স

চীনের পূর্বাঞ্চলীয় কিংদাও বন্দরে মেরামতের জন্য নোঙর করে রাখা একটি কার্গো জাহাজে অগ্নিকাণ্ডে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটিতে আগুন লাগার সময় ৪২ জন ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে কিংদাও বেইহাই শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে ।

চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়,জাহাজটিতে থাকা ৪২ জনের মধ্যে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। আহত পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের প্রেসিডেন্ট সি চিনপিং দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার, দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ জানিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, দুপুরের আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

সিনহুয়ার প্রকাশ করা ঘটনাস্থলের একটি ছবিতে দেখা গেছে, আগুন লাগা জাহাজটির নাম ‘ওশান মেলোডি’। এলএসইজি’র জাহাজ চলাচলসংক্রান্ত তথ্য অনুযায়ী, ২০ বছরের পুরোনো লাইবেরিয়ার পতাকাবাহী শুকনো পণ্যবাহী জাহাজটি পরিচালনা করে ইউইয়াংকুনপেং সাংহাই শিপ ম্যানেজমেন্ট। জাহাজটির নিবন্ধিত মালিক হিসেবে হুইলি শিপিং কোং লিমিটেডের নাম রয়েছে।

রক্ত-মাংসের মানুষকে আস্ত গিলে খাওয়ার এক দেশে!Suicide

এলএসইজি’র তথ্য অনুযায়ী, জাহাজটি গত ৩১ আগস্ট কিংদাওয়ের ওই শিপইয়ার্ডে পৌঁছায় এবং এরপর থেকে সেখানেই রয়েছে।

বিশ্বের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান চায়না স্টেট শিপবিল্ডিং করপোরেশন (সিএসএসসি) রাষ্ট্রীয় মালিকানাধীন। ওই শিপইয়ার্ডটি প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণে রয়েছে।

চায়না সিএসএসসি হোল্ডিংস এক বিবৃতিতে জানিয়েছে, তাদের কিংদাও শাখার শিপইয়ার্ডে রক্ষণাবেক্ষণের কাজ চলার সময় একটি বিদেশি পতাকাবাহী কার্গো জাহাজে আগুন লাগে।

বিষয়: নিহতজাহাজচীনআগুন
সর্বশেষ
  • ১

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

  • ২

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

  • ৩

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

  • ৪

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

  • ৫

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

সম্পর্কিত
  • ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

    হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল।

  • ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।

  • গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    গৌরনদীতে ২ মোটরসাইকেল চালক নিহত

    বরিশালের গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন একজন। আজ শুক্রবার উপজেলার দক্ষিণ বিজয়পুর ও কটকস্থল এলাকায় পৃথক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার আশোকাঠী গ্রামের বাসিন্দা বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে দুই

  • চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত

    উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানির স্তর সতর্কসীমার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। গত সাত দিন ধরেই টানা পানি বেড়েছে পদ্মা নদীতে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস