
নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি কাগজ বোর্ড তৈরির কারখানায় কাজ করার সময় রোলার মেশিনে পিষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (২৩) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

ইতিমধ্যে ১০টি দেশে বাংলাদেশি কর্মীদের জন্য আইনি সহায়তা কার্যক্রম চালু করা হয়েছে, যা পর্যায়ক্রমে আরও সম্প্রসারণ করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দাড়িপাতন এলাকায় বিদ্যুতায়িত হয়ে এক নারীসহ দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার এক্সকাভেটর মেশিনের পাশে কাজ করার এ দুর্ঘটনা ঘটে।

রাজধানীর কাঁঠালবাগান এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে একটি সাততলা ভবনের নিচতলায় সেপটিক ট্যাংকে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বুধবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি নির্মাণাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় লোহার পাইপের আঘাতে মো. সোহাগ (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনিরাপদ কর্মপরিবেশ, ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) এর অভাব, তদারকির ঘাটতি এবং পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবকে দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দ্য ইকোনমিস্টের বিশ্লেষণ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ আপাতত বন্ধ হলেও বাংলাদেশে এখনো এর প্রভাব চোখে পড়ার মতো। দেশে বিদ্যুৎ সংকট তীব্র হয়ে উঠেছে। এই সংকটে সবচেয়ে বেশি ভুগছে তৈরি পোশাক খাত।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, “মৃতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মৃতের স্বজনদের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

হুট করে সোশ্যাল মিডিয়ায় সাবঅল্টার্ন নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। রাজনীতি সমাজবিজ্ঞানের বহুল চর্চিত এই তাত্ত্বিক আলোচনা নিয়ে প্রায় সবাই কথা বলছেন। কেউ কেউ নিজেকে বা সমগোত্রীয় কাউকে দিচ্ছেন সাবঅল্টার্ন তকমা। ঘটনাটা আসলে কী?

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে মালয়েশিয়ার অব্যাহত সমর্থনের জন্য তিনি ধন্যবাদ জানান।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি বাংলাদেশকে একটি মর্যাদাশীল, দায়িত্বশীল এবং অংশীদারত্বভিত্তিক রাষ্ট্র হিসেবে দেখতে চান। শ্রম অধিকার, অভিবাসী কর্মীদের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং টেকসই উন্নয়নের মতো বৈশ্বিক ইস্যুগুলোতেও তিনি বাংলাদেশের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ উৎসাহিত করতে ২.৫ শতাংশ নগদ প্রণোদনা অব্যাহত রাখা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।

ভারতে এই প্রথমবার উর্বরতার হার জনসংখ্যা সংকোচন রোধের জন্য প্রয়োজনীয় সীমার নিচে নেমে গেছে। যা ভবিষ্যতে শ্রমিকের ঘাটতি এবং বার্ধক্যজনিত সমাজ নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (২০২৬) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। বাংলাদেশ এনডিসি ৩.০ ন্যায্য রূপান্তর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন চায় সংগঠনটি।

বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (২০২৬) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। বাংলাদেশ এনডিসি ৩.০ ন্যায্য রূপান্তর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন চায় সংগঠনটি।