Advertisement

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা সোমবার
ফাইল ছবি

তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি পুনর্নির্ধারণের সুপারিশ নিয়ে আগামী সোমবার (১৬ নভেম্বর) বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। এদিন মালিকপক্ষের প্রস্তাবিত মজুরি কাঠামো জমা দেওয়ার পাশাপাশি শ্রমিকদের মজুরি নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

Advertisement

বোর্ডের ১১ নভেম্বরের নোটিশে সভার এ তথ্য জানানো হয়েছে। সোমবার বেলা ১১টায় শ্রম অধিদপ্তরের প্রধান কার্যালয় শ্রম ভবনের ১৯ তলায় সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আফতাব সুবহানী।

এর আগে গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ মাসিক ৩২ হাজার টাকা নিম্নতম মজুরির প্রস্তাব দেয়। অন্যদিকে, মালিকপক্ষকে প্রস্তাব জমা দেওয়ার জন্য চার দিন সময় দেওয়া হয়। তারা ১৫ নভেম্বর প্রস্তাব জমা দেওয়ার কথা জানিয়েছে।

Advertisement

গত ১ নভেম্বর ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। বর্তমানে তৈরি পোশাকশ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের ডিসেম্বরে সর্বশেষ এ মজুরি নির্ধারণ করা হয়েছিল। এবার শ্রমিক সংগঠনগুলো মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবি জানিয়ে আসছে।