ছাত্রলীগ

ফরিদপুরে অবরোধ চলাকালে অগ্নিসংযোগে কৃষক দলের নেতার মৃত্যু
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানজিরুল ইসলাম জানান, রাত সাড়ে ৯টার দিকে গুরুতর দগ্ধ এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।

রাবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি। সেই সঙ্গে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ পাওয়া গেছে।

আদালতের সামনে ককটেল বিস্ফোরণ: ছাত্রলীগ নেতাসহ দুজন রিমান্ডে
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণের মামলায় কবি নজরুল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক উপসম্পাদক মো. ফয়সাল ও তার সহযোগী সুকুমার হাওলাদারের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ ও ভাঙচুর, বিজিবি মোতায়েন
পুলিশের পাশ দিয়েই বিক্ষোভকারীরা মিছিল নিয়ে বের হয়ে সড়ক অবরোধ করেছে। এ বিষয়ে জেলা পুলিশ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে ঢাবি প্রশাসন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) গত ১০ নভেম্বর পূর্বানুমতি ছাড়া ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চেয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলো ছাত্রশক্তি
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ফ্যাসিবাদ ও তার দোসররা দেশে পুনরায় অস্থিরতা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধ এবং নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্রমন্ত্রী ও তাঁর মন্ত্রণালয় ব্যর্থ হয়েছে বলেও অভিযোগ করে সংগঠনটি।

নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ছোড়া ককটেলে পুলিশ সদস্য আহত
রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল থেকে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়িচালক মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

পরাজিত শক্তি শ্রমিকদের রাস্তায় নামিয়েছে: রিজভী
দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় ঢাকায় আন্দোলনে পরাজিত শক্তি শ্রমিকদের মিথ্যা তথ্য দিয়ে রাস্তায় নামিয়েছে বলে অভিযোগ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ সোমবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট সফরে এসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

‘লক্ষ্মীপূজার দাওয়াতে’ এসে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতা-কর্মী আটক
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

কুমিল্লায় নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ১৮
পুলিশ জানায়, শুক্রবার জুমার নামাজের খুতবা চলাকালে নগরীর নুরপুর-তেলিকোনা সড়কে ঝটিকা মিছিল বের করে ছাত্রলীগ। ঘটনার পরপরই ভিডিও ফুটেজ পর্যালোচনা করে এতে অংশগ্রহণকারীদের শনাক্ত করা হয়।

বরিশালে ছাত্রলীগের ‘সশস্ত্র’ মিছিল, ৭৩ জনের বিরুদ্ধে মামলা
বরিশালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সশস্ত্র মিছিলের ঘটনায় ৭৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

দীপু মনির স্বামীর জানাজায় গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে
সাবেক মন্ত্রী দীপু মনির প্রয়াত স্বামীর জানাজাকে কেন্দ্র করে গুলশানের আজাদ মসজিদ এলাকায় অস্থিরতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আটক ভৈরব উপজেলা ছাত্রলীগ নেতা আল রাফি প্রত্যয়কে (১৯) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট

খুলনায় আওয়ামী লীগ-ছাত্রলীগের ৫ জন গ্রেপ্তার
খুলনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১৫ আগস্ট উপলক্ষে নগরীর গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- নগরীর লবণচরা থানার মদিনানগর গলির আলী হোসেন (২৪), সাচিয়াবুনি

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা অজয় কর খোকন ফের গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মোহাম্মদপুর-ধানমন্ডি এলাকায় মো. নাজমুল নামে এক যুবককে গুলি করে হত্যার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ছাত্রলীগের ‘বেপরোয়া লিগ্যাসি’ বহন করছেন আম্মার?
উপ-রেজিস্ট্রারের দাড়ি ধরে টানাটানি, ৬ ডিনকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো, বেলচা হাতে কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢোকার চেষ্টা, পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি-ধমকি—এসবই করছেন এক ছাত্রনেতা। বিশ্ববিদ্যালয় প্রশাসন জেরবার, কিন্তু রহস্যজনকভাবে নিশ্চুপ।

ছাত্রলীগের বেপরোয়া লিগ্যাসিই কী বহন করছেন আম্মার!
উপ-রেজিস্ট্রারের দাড়ি ধরে টানাটানি, ৬ ডিনকে জোর করে পদত্যাগপত্র লেখানো, বেলচা হাতে কেন্দ্রীয় গ্রন্থাগারে ঢোকার চেষ্টা, পাঠকক্ষে ঢুকে শিক্ষার্থীকে মারধর, সামাজিকমাধ্যমে হুমকি-ধমকি– এই সবই করছেন একজন ছাত্রনেতা। প্রশাসন জেরবার কিন্তু নিশ্চুপ। কার কথা মাথায় আসছে? কোন নাম?

রাবির দুই শিক্ষার্থী ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার
ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আনাস ও মাহমুদুল হাসানকে ‘সন্ত্রাসবিরোধী’ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে দ্রুত তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সন্ত্রাসবিরোধী আইনে ফের রিমান্ডে সাবেক এমপি আশিকা
রিমান্ড আবেদনে পুলিশ উল্লেখ করেন, বিশ্বস্ত সূত্রে জানা গেছে ওই ঘটনার সাথে আসামি আশিকা সুলতানা জড়িত আছেন। তিনি আওয়ামী লীগের একজন অর্থদাতা বলেও পুলিশ দাবি করেন।

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুরের ডিবির ওসি প্রত্যাহার
পরিবারের দাবি, গেল শনিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে এবং মায়ের সামনেই মারধর করে। পরে রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।








