
মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ১৫ আগস্ট উপলক্ষে নগরীর গল্লামারী রোডের পশু হাসপাতালের সামনে নাশকতা সৃষ্টির লক্ষ্যে জড়ো হলে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নগরীর লবণচরা থানার মদিনানগর গলির আলী হোসেন (২৪), সাচিয়াবুনিয়ার আশরাফুল ইসলাম (২৬), সদর থানার দরগা রোডের মেজরের মোড়ের মো. ইমন (২৬), সোনাডাঙ্গা থানার পুরাতন গল্লামারীর কুবা মসজিদের পাশের বাসিন্দা আব্দুস সামাদ (৫২) ও চিড়ার মিল গলির মো. রনি সরদার (২৭)।
এ ব্যাপারে খুলনা মেট্রোপলিটন পুলিশের (মিডিয়া) উপ-কমিশনার ত ম রোকনুজ্জামান বলেন, “সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা নাশকতা সৃষ্টি এবং রাষ্ট্রের স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার লক্ষ্যে নগরীর পশু হাসপাতালের সামনে জড়ো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পাঁচজনকে আটক করা হয়। পুলিশের আগমন টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। আটক পাঁচজনের বিরুদ্ধে নগরীর সোনাডাঙ্গা থানায় মামলা হয়েছে।’’

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সাইবার আইন সংশোধনের আহ্বান
প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের সংশোধনী থেকে অস্পষ্টভাবে সংজ্ঞায়িত অপরাধের বিধান বাদ দেওয়া, বিচারিক তদারকি নিশ্চিত করা এবং ভুক্তভোগীদের কার্যকর আইনি সুরক্ষা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়িতে গুলি
খুলনায় পরিবহন ব্যবসায়ীর বাড়ি লক্ষ্য করে গুলি করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে নগরীর লবণচরা থানার মোহাম্মাদীয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত : প্রধানমন্ত্রী
বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১ ভেন্যুতে ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর সমাপনী অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল ইসলাম কারাগারে
রাজধানীর মোহাম্মদপুর থানায় বিস্ফোরক দ্রব্য উপাদানাবলী আইনে করা মামলায় গ্রেপ্তার যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য (স্বতন্ত্র) মোহাম্মদ আজিজুল ইসলামকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালত এই আদেশ দেন