
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
চরচা প্রতিবেদক

বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের ছয়জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
গতকাল রোববার বিকেলে সাবেক ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাদের আটক করা হয়। পিকলুর দাবি, এই ছয়জন লক্ষ্মীপূজার দাওয়াতে তার বাড়িতে এসেছিলেন।
পিকলু ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
আটক ছয়জন হলেন, কার্যক্রম নিষিদ্ধ উপজেলা যুবলীগের সাবেক সদস্য ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ছোট ভাই সলিল গুহ পিন্টু, মহিবুল আলম খোকন, পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম সরদার, মিঠুন হালদার, ওয়াসকুরনী আকন, পলাশ হাওলাদার।
এরমধ্যে পলাশ হাওলাদার বিগত আওয়ামী লীগের আমলে বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে রাজনৈতিক মামলার আসামি ছিলেন।
সৈকত গুহ পিকলু বলেন, ‘‘আমাদের বাড়িতে লক্ষ্মীপূজার অনুষ্ঠান চলছিল। ওই অনুষ্ঠানে আমার কিছু শুভাকাঙ্খীদের দাওয়াত দেওয়া হয়েছিলো। সন্ধ্যার আগে বিএনপির কতিপয় কর্মী-সমর্থক আমাদের বাড়িতে এসে মব সৃষ্টি করে লক্ষ্মীপূজার দাওয়াতে আসা পাঁচজন ও আমার ছোট ভাই পিন্টু গুহকে পুলিশের হাতে তুলে দিয়েছে।’’
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানিয়েছেন, আটক ছয়জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার পর আজ সোমবার আদালতে পাঠানো হবে।

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।