
কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।
চরচা প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে উচ্চপর্যায়ের এক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিযোগ করেন তিনি।
পোস্টে রাশেদ দাবি করেন, গত ১৬ অক্টোবর মাগরিবের পর রাজধানীর বারিধারার একটি বাড়িতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দলটির নেতা এ টি এম মাছুমসহ মোট তিনজন অংশ নেন।
রাশেদ খান প্রশ্ন তোলেন, যারা সারা দিন ভারতের বিরুদ্ধে বক্তব্য রাখে, তারা কী কারণে, কোন স্বার্থে ভারতীয় এই গোয়েন্দা কর্মকর্তার সাথে গোপন বৈঠকে অংশগ্রহণ করেছে?
রাশেদের মতে, কোনো ভারতীয় কূটনীতিকের সাথে বৈঠক করা, আর ভারতীয় উচ্চপর্যায়ের গোয়েন্দা কর্মকর্তার সাথে বৈঠক হওয়া এক জিনিস নয়।
গণ অধিকার পরিষদ থেকে বিএনপিতে আসা রাশেদ মিয়া গোলাম পরওয়ারের উদ্দেশে বৈঠকের বিষয়টি প্রকাশ্যে ব্যাখ্যা করার আহ্বান জানান। পোস্টে তিনি লিখেছেন, ‘‘মিয়া গোলাম পরওয়ার যদি নৈতিক রাজনীতি করে থাকে, আশা করি তিনি গোপন এই বৈঠকের বিষয়টি খোলাসা করবেন। অন্যথায় ধরেই নেওয়া হবে, রাষ্ট্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে জামায়াত।’’
শেষে রাশেদ খাঁন লিখেছেন, ‘‘এই ষড়যন্ত্রের প্রথম ফাঁদ হলো, আওয়ামীলীগকে সাথে নিয়ে জামায়াতের আন্দোলনের ছক!’’

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১
রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু
জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এ পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।