Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৬ অক্টোবর, ২০২৬
২৬ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬, ১৩: ৫৯
ট্রাক চালক হোসেন হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিচার শুরু

জুলাই আন্দোলনের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাক চালক হোসেন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। একইসঙ্গে আগামী ২৫ নভেম্বর এ মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করা হয়েছে।

Advertisement

আজ সোমবার ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম এ আদেশ দেন।

এদিন মামলাটিতে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য ছিল। আসামি পক্ষের আইনজীবীরা অব্যাহতি চেয়ে শুনানি করেন। পরে আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে বিচার শুরুর আদেশ দেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন হোসেন। তিনি পেশায় ট্রাকচালক ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement
‘লক্ষ্মীপূজার দাওয়াতে’ এসে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ৬ নেতা-কর্মী আটকarrest-6-from-barishal-gournadi

এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহতের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন। ২০২৫ সালের ২৩ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলায় শেখ হাসিনাসহ ২০ আসামি পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে গত ২৬ জানুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

শেখ হাসিনা ছাড়াও আসামিদের মধ্য রয়েছে–আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান, আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজিব, শেখ বজলুর রহমান, নুর মোহাম্মদ সেন্টু।

সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন এ মামলায় কারাগারে আছেন। এছাড়া জামিনে রয়েছেন ১০ জন।

বিষয়: আদালতমামলাবিচার ব্যবস্থাশেখ হাসিনাঅপরাধহত্যা
Advertisement
সর্বশেষ
  • ১

    ফের ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা

  • ২

    ‘সৌদি ড্রাইভার আপনাকে কী করত? মরুভূমির রাস্তায় ফেলে যাইত’

  • ৩

    সৌদি আরবে প্রতিদিন গড়ে কত বাংলাদেশি গ্রেপ্তার হয়?

  • ৪

    দুবাইয়ে গাউছিয়া কমিটি নাখিল শাখার দ্বিবার্ষিক কাউন্সিল

  • ৫

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

সম্পর্কিত
  • মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের ফলে শূন্য হওয়া জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন-২৩এ বিএনপি তাদের প্রার্থী ঘোষণা করেছে।

  • কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

    কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন, নিহত ১

    রাজধানীর কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় আগুনে একজন নিহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ টি ইউনিট।

  • সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

    সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

    দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার অনুমোদন দিলে পুলিশ ক্রসফায়ার করতে পিছপা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, সুখে-শান্তিতে বসবাস করতে হলে পুলিশের প্রয়োজন আছে।

  • ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ

    ভারতের গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে জামায়াত নেতাদের ‘গোপন বৈঠকের’ অভিযোগ

    জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ দলটির নেতাদের সঙ্গে ভারতীয় উচ্চপর্যায়ের এক গোয়েন্দা কর্মকর্তার গোপন বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।