
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
চরচা প্রতিবেদক

রাজধানীর কুর্মিটোলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মোটরসাইকেল থেকে ককটেল ছোড়ার ঘটনা ঘটেছে। এতে পুলিশের গাড়িচালক মো. এনামুল আহত হয়েছেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে বিমানবন্দর সড়কের কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। আহত মো. এনামুলকে আগারগাঁওয়ের জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন চরচাকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগের মোটরসাইকেল মিছিল থেকে ককটেল নিক্ষেপ করা হয়। এতে আর্মি গলফ ক্লাবের সামনে থাকা একটি টহল গাড়ির চালক পুলিশ সদস্য আহত হন। এ সময় অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়েছে। তাদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় জড়িত মোটরসাইকেল আরোহীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে গুলি, আহত অন্তত ৫
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি শহরে গুলির ঘটনার পাঁচ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার শহরের ফিফটিন্থ ও পি স্ট্রিট, নর্থওয়েস্ট এলাকায় একটি ফিটনেস সেন্টারে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

বিনা জামানতে ঋণ পাবেন শিক্ষার্থীরাও
দেশের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে এক হাজার ৫০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এ স্কিমের আওতায় শিক্ষার্থীরাও বৃত্তিমূলক প্রশিক্ষণ, উচ্চশিক্ষা ও উৎপাদনশীল কর্মকাণ্ডের জন্য অভিভাবকের গ্যারান্টিতে বিনা জামানতে ঋণ পাবেন।

ঢাকার মগবাজারে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার এলাকা থেকে রিফাত আব্দুল্লাহ (১৮) নামে এক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিসিকের ৩৮১ কারখানা বন্ধ, নতুন করে চালু ২২টি
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) আওতাধীন শিল্পনগরীগুলোতে ৩৮১টি শিল্প কারখানা বন্ধ রয়েছে। এসব কারখানা পুনরায় সচল করার উদ্যোগের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরের সেপ্টেম্বর পর্যন্ত ২২টি কারখানা নতুন করে চালু করা হয়েছে।