Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১৫ অক্টোবর, ২০২৬
১৫ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ১২: ০৯
দুর্নীতির মামলায় আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
ছবি: চরচা

অবৈধ সম্পদ অর্জনের মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

Advertisement

ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী আরিফুল ইসলাম।

Advertisement
Advertisement
Advertisement

দুদকের কৌঁসুলি দেলোয়ার জাহান রুমী জানান, চার বছরের দণ্ডের সাথে আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এছাড়া সিয়ামের অবৈধভাবে অর্জিত ৩১ লাখ ৮১ হাজার টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

নভেম্বরে বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য রূপপুরের, দ্বিতীয় ইউনিট চালুর পরিকল্পনা জুনেruppur 1

সিয়াম সরকারি কর্মকমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত সংস্থাটির সাবেক চেয়ারম্যানের গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের ছেলে। সিয়াম একসময় ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক ছিলেন। তবে ২০২৪ সালের জুলাই মাসে প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সিয়ামের বিরুদ্ধে গত বছরের ৫ জানুয়ারি মামলাটি করেন দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেন। মামলায় তার বিরুদ্ধে ২০২১ সালের ৩ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ৩৭ লাখ ৩০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

মামলার তদন্ত শেষে একই বছরের ৩০ ডিসেম্বর সিয়ামকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন উপসহকারী পরিচালক জাকির হোসেন। তদন্তে সিয়ামের বিরুদ্ধে জ্ঞাত আয় উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য উঠে আসে।

গত ১৭ জুন এ মামলায় সিয়ামের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় একই আদালত।

গত ১৩ সেপ্টেম্বর মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। মামলায় ১১ সাক্ষীর সবার সাক্ষ্য নেয় আদালত। আত্মপক্ষ শুনানিতে ২৪ সেপ্টেম্বর সিয়াম নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার চান।

গত ৩০ সেপ্টেম্বর দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে বৃহস্পতিবার রায় দেওয়া হলো।

বিষয়: দুর্নীতিদুর্নীতি দমন কমিশন (দুদক)ছাত্রলীগআদালতপিএসসি
Advertisement
সর্বশেষ
  • ১

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

  • ২

    প্রবৃদ্ধি কমছে, মূল্যস্ফীতি বাড়ছেকী অবস্থা বাংলাদেশের অর্থনীতির?

  • ৩

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

  • ৪

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

  • ৫

    গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

সম্পর্কিত
  • ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    ‘রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার’

    রোহিঙ্গা সংকট সমাধানে নতুন করে কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে সরকার। অতীতে বিএনপি সরকারের আমলে সফল প্রত্যাবাসনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এ উদ্যোগ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

  • ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    ইলহান ওমরের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে তদন্ত করছে ট্রাম্প প্রশাসন

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ডেমোক্র্যাটিক কংগ্রেসওম্যান ইলহান ওমরের নাগরিকত্ব বাতিল এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের লক্ষ্যে তদন্ত করছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

  • মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    সৌদি আরবে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে আটক দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আজেল নিউজ এ খবর জানিয়েছে

  • গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    গণমাধ্যমে তথ্য ফাঁসকারীদের ‘গুলি করে হত্যা করা উচিত’: মন্তব্য ট্রাম্পের

    বুধবার অ্যারিজোনার বুলহেড সিটিতে মধ্যবর্তী নির্বাচনের প্রচার সমাবেশে ট্রাম্প বলেন, “আমার মতে, তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করা উচিত। আগের দিনে আমরা তথ্য ফাঁসকারীদের গুলি করে হত্যা করতাম।”