অগ্নিসংযোগ

ফেনীতে সাবেক এমপি রহিম উল্লাহর পৈতৃক বাড়িতে লুটপাট, অগ্নিসংযোগ
হাজী রহিম উল্লাহ কার্যত্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেদ্দা শাখার সাবেক সভাপতি। ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফেনী-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

গোপালগঞ্জে এমপির বাড়িতে ভাঙচুর–অগ্নিসংযোগ, পরে হামলাকারীরাই নেভাল আগুন
স্থানীয় লোকজন জানায়, তারা বাড়ির জানালার কাচ লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং লাঠি দিয়ে সেগুলো ভাঙচুর করে। পরে ভবনের ভেতরে ঢুকে বাবরের ব্যক্তিগত কার্যালয়ে ভাঙচুর চালায়।

কুমিল্লায় সাবেক এমপি বাহারের বাড়ি ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
বিক্ষোভ মিছিল চলাকালে একপর্যায়ে বিক্ষুব্ধ বিক্ষোভকারীরা নগরীর মুন্সেফবাড়ি এলাকায় বাহাউদ্দিন বাহারের তিনতলা বাসভবনে আগুন ধরিয়ে দেয়। প্রায় একই সময়ে আওয়ামী লীগের দক্ষিণ জেলা শাখার কার্যালয়েও আগুন দেওয়া হয়।

গোপালগঞ্জে টুঙ্গিপাড়া থানা ও এমপি জিলানীর বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ
টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনের কাছে পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে কয়েকজনকে আটক এবং কয়েকটি মোটরসাইকেল জব্দ করার পর এ সহিংসতার সূত্রপাত হয়।

বাংলাদেশে সব ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে হবে: জাতিসংঘ
উপমুখপাত্র সাংবাদিকদের বলেন, “আমরা মনে করি, সহিংসতার সব ঘটনারই জাতীয় কর্তৃপক্ষের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উচিত।…তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই মনে করি, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানোর অধিকার রয়েছে।

রাজধানীর পল্লবীতে আগুনে দুটি বাস ক্ষতিগ্রস্ত
পুলিশ জানায়, প্রথম বাসটির আসন, জানালার কাচ ও বডি সম্পূর্ণ পুড়ে গেছে। অন্যদিকে দ্বিতীয় বাসটির পেছনের জানালার কাচ, আসন ও আসনের কভার ক্ষতিগ্রস্ত হয়েছে।

আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে: মঞ্জু
মঞ্জু বলেন, “আওয়ামী লীগের বোমাবাজির জবাব পাল্টা বোমাবাজি বা সন্ত্রাস দিয়ে দেওয়া হবে না। বরং রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উপায়ে ঐক্যবদ্ধভাবে এই অপশক্তিকে মোকাবিলা করা হবে। আওয়ামী গুপ্ত সন্ত্রাস জুলাইয়ের সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ করবে।”

যুবদল কর্মী হত্যার ঘটনায় সন্দেহভাজন তিন অভিযুক্তের বাড়িতে আগুন
বরিশালের উজিরপুর উপজেলার সাতলা এলাকায় যুবদল কর্মী কাওসার হাওলাদারকে (৩৭) কুপিয়ে হত্যার ঘটনার পর এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফ্রান্সজুড়ে বিক্ষোভ, প্যারিস ও মার্সেইয়ে সহিংসতা
প্যারিসের কেন্দ্রীয় এলাকার বড় একটি অংশে কার্যত অবরুদ্ধ শহরের চিত্র দেখা যায়। দোকানিরা তাদের দোকানের সামনের কাচ ও প্রবেশপথ কাঠের পাটাতন দিয়ে বন্ধ করে দেয়, জাদুঘরগুলো বন্ধ রাখা হয় এবং মেট্রোর ২০টিরও বেশি স্টেশন বন্ধ করে দেওয়া হয়।

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে ৪ আরএনবি সদস্য বরখাস্ত
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

ককটেল বিস্ফোরণের পর রাজধানীতে কড়া নিরাপত্তা, দুই শতাধিক চেকপোস্ট
রাজধানীর ৯টি স্থানে গতকাল বিকেল থেকে রাত ১১টা নাগাদ ককটেল বিস্ফোরণ এবং দুটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এ ঘটনার পর মহানগরীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়েছে।

তাপমাত্রা আবার বাড়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফ্রান্স ও স্পেন
গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহে ফ্রান্স ও স্পেনে আজ বুধবার তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এতে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। দাবানলের কারণে ইতিমধ্যে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল এবং মারা গেছে বন্যপ্রাণী। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। স্পেনের আ

ফ্রান্সে দাবানল থেকে শহর রক্ষায় লড়ছেন অগ্নিনির্বাপক কর্মীরা
আটলান্টিক উপকূলের কাছে গত সপ্তাহে শুরু হওয়া এই দাবানল এখন বোর্দোর প্রধান মহানগর এলাকায় প্রবেশের পথগুলো থেকে মাত্র ১৫ কিলোমিটার (প্রায় ১০ মাইল) দূরে রয়েছে।

ডেইলি স্টারে হামলার ঘটনায় এক আসামি দুই দিনের রিমান্ডে
রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩২) নামের এক আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

জিয়া পরিষদ সদস্যকে কুপিয়ে হত্যা, সন্দেভাজনের বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধা নিহত
নাটোরের সিংড়ায় জিয়া পরিষদ সদস্য ও কলেজ শিক্ষক রেজাউল করিমকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একই এলাকার এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ করে ক্ষুব্ধ জনতা। অগ্নিকাণ্ডে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

অগ্নিসংযোগ করলেই কি প্রথম আলো বন্ধ হয়ে যাবে, প্রশ্ন নূরুল ইসলাম সাদ্দামের
বিভিন্ন প্রশ্ন নিয়ে চরচা’র পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ারের সঙ্গে আলোচনা করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম

পত্রিকা অফিসে হামলার প্রতিবাদে ডিআরইউ
দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের প্রতিবাদে ২৪ ডিসেম্বর (২০২৫) মানববন্ধন করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ৯
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডেইলি স্টারে হামলায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা, ৪০ কোটি টাকা ক্ষতির দাবি
রাজধানীর তেজগাঁওয়ে দেশের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় মামলা করা হয়েছে।

মব ভায়োলেন্স প্রতিরোধে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: এ কে আজাদ
অন্তর্বর্তী সরকার শুরু থেকেই মব ভায়োলেন্স প্রতিরোধে ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াব সভাপতি এ কে আজাদ। তিনি বলেছেন, গণমাধ্যম কার্যালয়ে হামলা প্রমাণ করে আইন প্রয়োগকারী সংস্থাগুলো অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।








