Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
> সংক্ষেপে

তাপমাত্রা আবার বাড়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফ্রান্স ও স্পেন

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭: ৫০
তাপমাত্রা আবার বাড়ায় দাবানল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফ্রান্স ও স্পেন
ফ্রান্সে তাপপ্রবাহ ও পানির সংকটে সৃষ্ট খরার পরিস্থিতির মধ্যে দাবানল নেভাতে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা। ২৯ জুলাই ২০২৬। ছবি: রয়টার্স

গ্রীষ্মের চতুর্থ তাপপ্রবাহে ফ্রান্স ও স্পেনে আজ বুধবার তাপমাত্রা আবারও বাড়তে শুরু করেছে। এতে দাবানলের ঝুঁকি আরও বেড়েছে। দাবানলের কারণে ইতিমধ্যে বহু মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে, পুড়ে গেছে বিস্তীর্ণ বনাঞ্চল এবং মারা গেছে বন্যপ্রাণী।

Advertisement

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থা এইএমইটি জানিয়েছে, বুধবার দেশটির অন্তত ছয়টি অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠতে পারে। এসব অঞ্চলে ‘কমলা সতর্কতা’ জারি করা হয়েছে, যা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা স্তর।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে, যেখানে ভয়াবহ দাবানল চলছে, মঙ্গলবারের প্রায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা বেড়ে ৪২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে জানিয়েছে আবহাওয়া সংস্থা। বুধবার সকালে দক্ষিণ-পশ্চিম দিক থেকে এবং বিকেলে পশ্চিম দিক থেকে আসা শুষ্ক বাতাস আগুন আরও ছড়িয়ে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

ফ্রান্সের বোর্দোর পশ্চিমাঞ্চলে বড় ধরনের একটি দাবানল রাতভর নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন অগ্নিনির্বাপক কর্মীরা। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

অগ্নিনির্বাপক কমান্ডার ম্যাথিউ জোমাঁ সাংবাদিকদের বলেন, “এই মুহূর্তে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আজকের আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় আমরা অবশ্যই সতর্ক থাকব। কারণ তাপমাত্রা আবার বাড়বে এবং বিকেলে বাতাসের গতিও বাড়তে পারে।”

বিশ্বের দ্রুততম উষ্ণায়ন হওয়া মহাদেশ ইউরোপ এ বছর রেকর্ড তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে। মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে তীব্র তাপ ও খরা বেড়ে যাওয়ায় দাবানল দ্রুত ছড়িয়ে পড়ার সুযোগ তৈরি হচ্ছে।

ঘন ঘন ও তীব্র তাপপ্রবাহে হাজার হাজার অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটছে এবং দৈনন্দিন জীবনযাত্রায়ও ব্যাপক বিঘ্ন ঘটছে—সড়ক ও রেল যোগাযোগ ব্যাহত হওয়া থেকে শুরু করে নদীপথে নৌযান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে।

এদিকে ফ্রান্সের বোর্দোর পশ্চিমে জনপ্রিয় পর্যটন এলাকা লঁদ অঞ্চলের দাবানলে প্রধানত পাইনগাছে ভরা প্রায় ৪২ হাজার হেক্টর (১ লাখ ৪ হাজার একর) বন ধ্বংস হয়েছে।

ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লান্তন এলাকায়, যেখানে দাবানল ব্যাপক ক্ষতি করেছে, স্বেচ্ছাসেবীরা বালতিতে পানি বহন করে গ্রাম রক্ষার চেষ্টা করছেন।

বিষয়: স্পেনফ্রান্সদাবানলইউরোপঅগ্নিসংযোগ
Advertisement
সর্বশেষ
  • ১

    কীভাবে ‘অপহরণ’ করা হয় ধ্রুব রাঠিকে

  • ২

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

  • ৩

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

  • ৪

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

  • ৫

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

সম্পর্কিত
  • ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল

    অধিদপ্তর জানিয়েছে, নতুন করে মারা যাওয়াদের মধ্যে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে এবং দুজন খুলনা বিভাগের। সবগুলো মৃত্যুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় হয়েছে।

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি: গ্রেপ্তার ৪ আসামি রিমান্ডে

    বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে আঁকা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ধর্মীয় সম্প্রীতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার চারজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

  • আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    আচারের বয়াম থেকে ডায়মন্ড-স্বর্ণালংকার জব্দ

    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভারত থেকে আসা এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ২ কোটি ৭০ লাখ টাকা মূল্যের ডায়মন্ড, প্ল্যাটিনাম, স্বর্ণালংকার ও মূল্যবান পাথর উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। এই ঘটনায় অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

  • রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    রিয়াদে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে চারজন

    সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন এবং আরও চারজন আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।