Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
২৩ সেপ্টেম্বর, ২০২৬
২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা

বরিশাল প্রতিনিধি

বরিশাল প্রতিনিধি

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৭: ৪৭
ধর্ষণের অভিযোগে জামায়াত নেতার বিরুদ্ধে মামলা
পটুয়াখালী সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলাম। ফাইল ছবি।

পটুয়াখালীতে বিয়ের আশ্বাসে এক বিধবা নারীকে একাধিকবার ধর্ষণ পরে জোরপূর্বক গর্ভপাতের অভিযোগে সদর উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালত অভিযোগটি আমলে নিয়ে পুলিশকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার বাদীপক্ষের আইনজীবী মো. হুমায়ুন কবির বলেন, “পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় বিচারক শিরিন নিলা অভিযোগের প্রাথমিক সত্যতা বিবেচনায় নিয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন।”

মামলার এজাহার অনুযায়ী, অভিযুক্ত শহিদুল ইসলাম দীর্ঘদিন ধরে ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। পরে বিয়ে ও তার সন্তানের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত ২৪ মার্চ শহরের শের-ই-বাংলা সড়কে অভিযুক্তের বোনের বাসায় নিয়ে ওই নারীকে ধর্ষণ করা হয়। এরপর ভয়ভীতি ও বিয়ের আশ্বাস দেখিয়ে তাকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়। ওই নারী অন্তঃসত্ত্বা হলে অভিযুক্ত গর্ভপাত করানোর জন্য চাপ দিতে থাকেন। এতে রাজি না হওয়ায় গত ১৮ মে চিকিৎসার কথা বলে একটি ক্লিনিকে নিয়ে গিয়ে কৌশলে তার গর্ভপাত ঘটানো হয়। পর দিন জ্ঞান ফিরলে তিনি বিষয়টি জানতে পারেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
জামায়াতের বিরুদ্ধে নারী সংক্রান্ত অভিযোগ বাড়ছে?jamat-e-islam-bangladesh

অভিযুক্ত মো. শহিদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের বানিয়াকাঠী গ্রামের বাসিন্দা। তিনি সদর উপজেলা যুব জামায়াতের সভাপতির পাশাপাশি একটি সামাজিক সংগঠনের দপ্তর সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। মামলা দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানিয়েছে বাদীপক্ষ।

এ বিষয়ে পটুয়াখালী জেলা জামায়াতের আমির নাজমুল আহসান বলেন, “বিষয়টি আদালতে বিচারাধীন। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “আদালতের নির্দেশের কপি এখনো থানায় পৌঁছায়নি। কপি হাতে পেলেই আদালতের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিষয়: মামলাধর্ষণজামায়াতআদালতপটুয়াখালী
সর্বশেষ
  • ১

    যুক্তরাষ্ট্র কি চাইলেই ইরানের এয়ারলাইনস বন্ধ করতে পারে?

  • ২

    বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

  • ৩

    চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

  • ৪

    চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

  • ৫

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

সম্পর্কিত
  • বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    বাস ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

    জ্বালানি তেলের দাম বাড়ায় প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন নির্ধারিত ভাড়ায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ২ টাকা ৭০ পয়সা এবং আন্তঃজেলা ও দূরপাল্লার বাস-মিনিবাসের ভাড়া ২ টাকা ৪০ পয়সা করা হয়েছে।

  • চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি বছরে স্থানীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা কম: প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসময় তিনি জানান, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন করতে চায় কমিশন।

  • চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

    চুয়েটে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’

    চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অপসারিত উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে চুয়েটের প্রধান ফটকে অবস্থান নিয়ে দ্বিতীয় দিনের বিক্ষোভ অব্যাহত রাখে শিক্ষার্থীরা।

  • বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিশ্বনেতাদের সম্মানে ট্রাম্পের দেওয়া নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

    জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান। গতকাল স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে এ