
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!
ব্রাজিলের নেইমার–অধ্যায় শেষ হয়েই গেল। ব্রাজিলের সর্বকালের সেরা গোলদাতা আর খেলবেন না দেশের হয়ে। মঙ্গলবার কোপা সুদামেরিকানায় ভেনেজুয়েলার ইউনিভার্সিদাদ সেন্ট্রালকে ৪–২ গোলে হারিয়েছে সান্তোস। ম্যাচের পর মিক্সড জোনে দাঁড়িয়ে ব্রাজিলের জার্সিতে আর না খেলার কথা জানিয়েছেন নেইমার।
৩৪ বছর বয়সী এই তারকা বলেন, “জাতীয় দলের সঙ্গে আমার পথচলা শেষ। আমি ইতিহাস গড়েছি, অনেক ভালো মুহূর্ত পেয়েছি। হলুদ জার্সির জন্য নিজের রক্ত, জীবন সবকিছু উজাড় করে দিয়েছি। কিন্তু এখন আর চালিয়ে যেতে চাই না।”
এখন থেকে শুধু নিজের ক্লাব সান্তোসের দিকেই মনোযোগ দেবেন ব্রাজিল তারকা।
পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে তিনি ১৩০ ম্যাচে ৮০ গোল ও ৫৯ অ্যাসিস্ট করেছেন।
২০১০ সালে ১৮ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয় নেইমারের। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে শুরু। যে মেটলাইফ স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্যারিয়ারের শুরুটা করেছিলেন, সেখানেই শেষ ম্যাচটা খেলেছেন বিশ্বকাপে। সেদিনই বিদায়ের ইঙ্গিত ছিল।
শেষ ষোলোয় নরওয়ের কাছে বিশ্বকাপ যাত্রা শেষ হওয়ার পর নেইমার ব্রাজিলের গ্লোভো টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, “বিশ্বকাপ জয়ের স্বপ্নের ইতি ঘটেছে। এখন সব শেষ। আমি চেষ্টা করেছি, সত্যিই চেষ্টা করেছি। এখন সব শেষ। এখানেই আমার শুরু হয়েছিল, এখানেই শেষ হলো।”
ব্রাজিলের হয়ে নেইমারের আন্তর্জাতিক শিরোপা একটি। সেটা ২০১৩ সালের কনফেডারেশনস কাপ। এ ছাড়া ২০১৬ সালের রিও অলিম্পিকে অনূর্ধ্ব- ২৩ দলকে নেতৃত্ব দিয়ে জিতেছিলেন সোনার পদক। বিশ্বকাপ জয়ের স্বপ্নটা অপূর্ণই রইল।
২০৩০ বিশ্বকাপ খেলার গুঞ্জন ছিল। তবে মঙ্গলবারের পর সেই গুঞ্জনের ইতিই ঘটে গেছে।
নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
জনশক্তি রপ্তানির গণ্ডি ছাড়িয়ে ঢাকা-রিয়াদকে বৃহত্তর কৌশলগত অংশীদারত্ব গড়তে হবে
নতুন গঙ্গা চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’-এ গুরুত্ব ঢাকার, কেন?
‘অসমাপ্ত আত্মজীবনী নিয়ে করা প্রশ্নগুলোর ইন্টেনশন ঠিক নাই’
‘এনজিও সরকার ২ বছরের শাসনে দেশটাকে ধ্বংস করে দিয়ে গেল’

নামে হিটলার-মুসোলিনি, আদর্শে বামপন্থী, জিতে গেছেন নির্বাচনে
এই ভদ্রলোকের নির্বাচিত হওয়ার খবর আলোচনায় আসছে তার নামের কারণে। চার শব্দের নামের মধ্যে দুটি শব্দ যে ইউরোপের সবচেয়ে কুখ্যাত দুই স্বৈরশাসকের–হিটলার ও মুসোলিনি!

৫ হাজার চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, দেশের স্বাস্থ্য খাতে প্রায় ৪০ শতাংশ পদ শূন্য রয়েছে। জনবল সংকটের কারণে হাসপাতালে রোগীর চাপ সামলাতে সমস্যা হচ্ছে। তবে বর্তমানে ৮০ থেকে ৯০ শতাংশ চিকিৎসক কর্মস্থলে উপস্থিত থাকছেন।

খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচলে নিষেধাজ্ঞা
খুলনা নগরীতে দায়িত্বপালনকালে এক পুলিশ পরিদর্শকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় তৎপর হয়ে উঠেছে খুলনা জেলা পুলিশ প্রশাসন। আইনশৃঙ্খলা রক্ষা ও সদস্যবর্গের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে রাতে একা চলাচল না করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে হামলার ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা দায়

সর্বশেষ চারজনসহ ডেঙ্গুতে মোট মৃত্যু ২৯৯
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ এ মৃত্যুর পর চলতি বছর দেশে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৯ জনে।