Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ অক্টোবর, ২০২৬
১০ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সেনাবাহিনীই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারে: ইফতেখারুজ্জমান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৬: ২৯
সেনাবাহিনীই পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারে: ইফতেখারুজ্জমান
‘পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন আন্দোলন’ মতবিনিময় সভা। ছবি: চরচা

পার্বত্য চট্টগ্রামে শান্তি পুনঃস্থাপন করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে বা আমলাতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি মনে করেন, একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারে।

Advertisement

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে ‘বিএনপি নেতৃত্বাধীন সরকারের ৫ মাস: পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে আমাদের পর্যবেক্ষণ’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এ অভিযোগ করেন।

ইফতেখারুজ্জামান বলেন, “পার্বত্য অঞ্চলে বাংলাদেশের শান্তি পুনঃস্থাপন করা কোনো রাজনৈতিক শক্তির পক্ষে বা আমলাতান্ত্রিক সরকারের পক্ষে সম্ভব না। একমাত্র বাংলাদেশের সেনাবাহিনী পার্বত্য চুক্তি বাস্তবায়ন করতে পারে।”

তিনি বলেন, “এদেশের সেনাবাহিনী আন্তর্জাতিকভাবে শান্তি মিশনে দৃষ্টান্ত স্থাপন করে সেই সক্ষমতার প্রমাণ দিয়েছে।”

Advertisement
Advertisement
Advertisement
চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমন যশোরে গ্রেপ্তার47489c1be5a34e7a314243ce98679798-6a69bb8e288bd

ইফতেখারুজ্জামান আরও বলেন, “বাংলাদেশে চুক্তি বাস্তবায়নের ইতিহাস খুব একটা গৌরবজনক না। আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ চুক্তি, সবচেয়ে পবিত্র চুক্তি হয়েছে রাষ্ট্রের সাথে জনগণের। সেখানেও চুক্তি ভঙ্গের অহরহ দৃষ্টান্তের মধ্যেও পার্বত্য চুক্তি বাস্তবায়নে সরকার উদ্যোগী হবে।”

বক্তারা বলেন, তারেক রহমানের সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ঘোষিত ১৮০ দিনের কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তিকে অগ্রাধিকার দেওয়া হয়নি। নির্বাচনের আগে ‘রেইনবো নেশন’ বা বহুজাতিভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার করা হলেও বাস্তবে পাহাড়ে বৈষম্য ও দমন-পীড়ন অব্যাহত রয়েছে বলেও তারা অভিযোগ করেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, “পার্বত্য চট্টগ্রামের সমস্যা কেবল পাহাড়ের নয়, এটি জাতীয় সমস্যা”। তিনি একটি ‘জাতীয় কমিশন’ গঠনের প্রস্তাব দিয়ে বলেন, “পাহাড়ের জাতিসত্তাগুলোর অধিকার নিশ্চিত না করে বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাফি রতন বলেন, ২৯ বছর ধরে একটি চুক্তি বাস্তবায়নের জন্য আন্দোলন করা লজ্জার বিষয় । তিনি পার্বত্য চট্টগ্রামে অঘোষিত ‘সামরিকীকরণ’ ও মানবাধিকার লঙ্ঘনের সমালোচনা করে অবিলম্বে সেনা প্রত্যাহারের দাবি জানান।

সভায় আরও বলা হয়, ১৯৯৭ সালে শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও ভূমি সমস্যাসহ মৌলিক বিষয়গুলোর সমাধান হয়নি। চুক্তি বাস্তবায়নের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন আয়োজকরা।

বিষয়: বিএনপিটিআইবিসরকারপার্বত্য চট্টগ্রামবাংলাদেশ সেনাবাহিনীশান্তিচুক্তি
Advertisement
সর্বশেষ
  • ১

    দেশীয় ব্যবস্থাপনায় লাভজনক এনসিটি, তবু কেন ডিপি ওয়ার্ল্ডকে ইজারা?

  • ২

    ব্যাংক থেকে ঋণ পেতে কী লাগে? ৫টি যোগ্যতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?

  • ৩

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

  • ৪

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

  • ৫

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

সম্পর্কিত
  • বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    বাংলাদেশ লিড নেওয়ার আশায় বাধা রহমতের প্রতিরোধ

    ব্যাটিং সহায়ক কন্ডিশনে প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে বড় স্কোর করার সুযোগ ছিল। কিন্তু মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ব্যর্থতায় সেটা আর সম্ভব হয়নি। বাংলাদেশকে নাগালের মধ্যে স্কোরে বেঁধে রেখে রহমত শাহ-এর ফিফটিতে দ্বিতীয় দিনে শক্তিশালী অবস্থানে চলে গেছে আফগানিস্তান। আবুধাবি টেস্টে দ্বিতীয়

  • কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

    সিলেটের কানাইঘাট সীমান্তে গুলিবিদ্ধ এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার পর উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেওড় সীমান্তবর্তী ১৩২৮ পিলার সংলগ্ন সোনারখেওড় এলাকা থেকে লাশ উদ্ধার করে পুলিশ। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অথবা অস্ত্রধারী খাশিয়ারা তাকে

  • দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    দিল্লিতে লকডাউন পরিস্থিতি: ৬ হাজার আটক, সিজেপির আন্দোলন ‘চলবে’

    ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানী নয়াদিল্লি।

  • বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

    মানববর্জ্য ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্পের প্রদর্শনী পরিদর্শনে গিয়ে প্রধানমন্ত্রী এ আশ্বাস দেন।