Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ অক্টোবর, ২০২৬
১১ অক্টোবর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ডেইলি স্টারে হামলার ঘটনায় এক আসামি দুই দিনের রিমান্ডে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১৬: ০৯
ডেইলি স্টারে হামলার ঘটনায় এক আসামি দুই দিনের রিমান্ডে

রাজধানীর কারওয়ান বাজারে ডেইলি স্টার কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম (৩২) নামের এক আসামিকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

Advertisement

আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিব উল্লাহ পিয়াস তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মো. মোফাজ্জল হোসেন বিষয়টি নিশ্চিত করেন। 

এর আগে আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা, ডিবি পুলিশের এসআই মো. জহিরুল ইসলাম।

রিমান্ডের পক্ষে তদন্ত কর্মকর্তা আদালতে বলেন, আসামির ফেসবুক পোস্ট পর্যালোচনা এবং পূর্বে গ্রেপ্তার আসামিদের জবানবন্দি বিশ্লেষণ করে ঘটনার সঙ্গে আসামির প্রাথমিক সম্পৃক্ততা শনাক্ত করা গেছে। এ ঘটনায় আরও কারা জড়িত রয়েছে, তা শনাক্ত এবং লুট হওয়া মালামাল উদ্ধারের জন্য আসামির রিমান্ড প্রয়োজন।

Advertisement
Advertisement
Advertisement
সেদিন কী ঘটেছিল ডেইলি স্টারে, যা বলছে বিবিসিdailystar-1

রিমান্ড বাতিল ও জামিনের আবেদন জানিয়ে আসামিপক্ষের আইনজীবী মো. মোফাজ্জল হোসেন আদালতে বলেন, আসামি একজন ব্যবসায়ী। ব্যবসার কাজেই তিনি ওইদিন কারওয়ান বাজারে গিয়েছিলেন। ওইদিন হাদীর মৃত্যুকে ঘিরে একটি ‘মব’ সৃষ্টি হয়।

মোফাজ্জল আরও বলেন, প্রথম আলো ও দ্য ডেইলি স্টারের বিরুদ্ধে অনেকেই প্রকাশ্যে লেখালেখি করেছেন। তাদের কাউকেই গ্রেপ্তার করা হয়নি। এ আসামি ঘটনার সঙ্গে জড়িত নন। লুটপাট, অগ্নিসংযোগ বা ভাঙচুরের সঙ্গেও তিনি জড়িত নন।

গত ১৯ ডিসেম্বর রাত ১২টা ৩৫ মিনিটের দিকে ইংরেজি দৈনিক ডেইলি স্টারের ভবনে ভাঙচুর, মূল্যবান সামগ্রী লুট, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ সময় ভবনের ভেতরে ঢুকে কর্মীদের মারধরের ঘটনাও ঘটে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় ২২ ডিসেম্বর দ্য ডেইলি স্টারের অপারেশন বিভাগের প্রধান মিজানুর রহমান তেজগাঁও থানায় ৩৫০ থেকে ৪০০ জন অজ্ঞাতপরিচয় আসামির বিরুদ্ধে মামলা করেন।

বিষয়: অগ্নিসংযোগবাংলাদেশগ্রেপ্তারআসামিআদালত
Advertisement
সর্বশেষ
  • ১

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

  • ২

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

  • ৩

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

  • ৪

    ফিলিস্তিনের নির্বাচন কেন স্থগিত করলেন আব্বাস?

  • ৫

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

সম্পর্কিত
  • সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনুরোধ আইএসপিআরের

    বাংলাদেশ সেনাবাহিনী ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জড়িয়ে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচার করা হচ্ছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারে প্রভাবিত না হওয়ার অনু

  • ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    ঢাকা-রিয়াদ-ঢাকা রুটে ফ্লাইট স্থগিত করেছে বিমান

    অপ্রত্যাশিত এ বিঘ্নের জন্য এবং যাত্রী ও তাদের পরিবারের সদস্যদের অসুবিধার কারণে দুঃখ প্রকাশ করেছে বিমান কর্তৃপক্ষ।

  • যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় নিহত ৯

    শনিবার সকালে (স্থানীয় সময়) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গভর্নর শাপিরো লেখেন, “গত রাতে ইরিতে মর্মান্তিক বন্দুক হামলায় আমাদের পেনসিলভানিয়ার নয়জন নাগরিক নিহত হওয়ার পর আমি মেয়র ডারিয়া ডেভলিনের সঙ্গে কথা বলেছি এবং আমার প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছি।”

  • রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হামলায় কয়েকজন আহত, কার্যক্রম বন্ধ

    শনিবার বিমানবন্দরে থাকা এক প্রত্যক্ষদর্শী জানান, তিনি একটি বিস্ফোরণ দেখেছেন। এরপর ভেতরে মাটিতে বেশ কয়েকজনকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এক ডজনের বেশি অ্যাম্বুলেন্সকে বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।